শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় চলন্ত মাইক্রোবাসের নিচে পড়ে ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ঘটনাস্থলে ফেলে চালক পালিয়ে যান।

নিহত ছকিনা খাতুন জীবননগর উপজেলার নিধীকুন্ড গ্রামের মৃত ছলিম উদ্দিনের স্ত্রী। তিনি ৪-৫ দিন আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামের মেয়ে ফেরদৌসী খাতুনের (২৫) বাড়িতে বেড়াতে এসেছিলেন। ফেরদৌসী খাতুন ওই গ্রামের মো. মানিকের স্ত্রী। 

জানা গেছে, শুক্রবার দুপুরে হাতিকাটা গ্রাম এলাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক পার হচ্ছিলেন ছকিনা খাতুন। এ সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি চলন্ত মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি মাইক্রোবাসটির নিচে পড়ে যান। এতে শরীরের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসটির চালক গাড়িটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। ঘটনার সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। 

একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মারুফ রহমান বলেন, রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই ছকিনা খাতুন নামে এক নারী মারা যান। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও

নড়াইলের লোহাগড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

সারা দেশ

নড়াইলের লোহাগড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

নড়াইলের লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি বিক্রিকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত শিক্ষক কে এম রেজাউল ইসলামে...

২০২৬-০৯-১৮ ১৬:০৮

মানবতার সেবায় নেদায়ে ইসলাম ফ্রাইডে ফ্রি ক্লিনিক, দিনব্যাপী ফ্রি চিকিৎসা নেন দেড় হাজার রোগী

সারা দেশ

মানবতার সেবায় নেদায়ে ইসলাম ফ্রাইডে ফ্রি ক্লিনিক, দিনব্যাপী ফ্রি চিকিৎসা নেন দেড় হাজার রোগী

প্রায় ৫০ বছর ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে চুয়াডাঙ্গার জীবননগরে নেদায়ে ইসলাম উথলী শাখা। সপ্তাহের প্রতি শুক্রবার ফ...

২০২৬-০৯-১৮ ১৬:০৫

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধ, খালিশপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট

সারা দেশ

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধ, খালিশপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঐতিহ্যবাহী খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮১ সালে নির্মিত দ্বিতল ভবনটি দীর্ঘদিন ধরে ঝু...

২০২৬-০৯-১৮ ১৬:০২

বাগেরহাটে চাঁদাবাজির অভিযোগের পর আদালতে বিচারাধীন বিষয় নিয়ে একের পর এক হয়রানির অভিযোগ

সারা দেশ

বাগেরহাটে চাঁদাবাজির অভিযোগের পর আদালতে বিচারাধীন বিষয় নিয়ে একের পর এক হয়রানির অভিযোগ

বাগেরহাটের শরণখোলায় সমন্বিত চিকিৎসা কার্যক্রম পরিচালনাকারী মাহমুদুল হাসানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ, প্রশাস...

২০২৬-০৯-১৮ ১৬:০১

নবায়নযোগ্য জ্বালানি এখনই জলবায়ু ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নবায়নযোগ্য জ্বালানি এখনই জলবায়ু ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

'নবায়নযোগ্য জ্বালানি এখনই' এ স্লোগানকে সামনে রেখে জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত, ন্যায্য ও...

২০২৬-০৯-১৮ ১৫:৫৯