সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চুয়াডাঙ্গায় পারদ ছুঁলো ৩৮ ডিগ্রি সেলসিয়াস: তীব্র গরমে ব্যাহত জনজীবন

চুয়াডাঙ্গায় পারদ ছুঁলো ৩৮ ডিগ্রি সেলসিয়াস: তীব্র গরমে ব্যাহত জনজীবন

দেশজুড়ে গরমের তীব্রতা বৃদ্ধির ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায় এবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বুধবার (৩ দিন) বেলা ৩টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার এই তাপমাত্রা রেকর্ড করে। হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি পেয়ে জেলা জুড়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে চলায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

তীব্র রোদের কারণে দুপুরের দিকে চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের উপস্থিতি ও যানবাহন চলাচল অনেকটাই কমে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না।

প্রখর রোদের কারণে শ্রমজীবী মানুষ, বিশেষ করে রিকশাচালক ও দিনমজুররা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। তীব্র গরমে অনেকেই একটু পরপর গাছের ছায়ায় বা ঠাণ্ডা স্থানে আশ্রয় নিচ্ছেন।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, কয়েক দিন ধরেই চুয়াডাঙ্গার তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। আজ বুধবার দুপুর ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছায়। বাতাসে আর্দ্রতার পরিমাণ ওঠানামা করায় ভ্যাপসা গরম ও অস্বস্তি আরও বেশি অনুভূত হচ্ছে।

আগামী আরও কয়েক দিন এই ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তীব্র গরমের কারণে হিট স্ট্রোক, ডায়রিয়া এবং পানিশূন্যতার মতো স্বাস্থ্যঝুঁকি এড়াতে চিকিৎসকরা বিশেষ সতর্কতা জারি করেছেন। প্রচণ্ড রোদে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া। বাইরে বের হলেও ছাতা ও সানগ্লাস ব্যবহার করা। শরীর সতেজ রাখতে প্রচুর পরিমাণে নিরাপদ পানি, লেবুর শরবত ও ডাবের পানি পান করার কথা বলছেন। শিশু এবং বৃদ্ধদের বিশেষ যত্নে রাখার কথাও বলছেন চিকিৎসক।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭