সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে ত্রুটি, ফেনী স্টেশনে ৫ ঘণ্টা ধরে আটকে যাত্রীর

চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে ত্রুটি, ফেনী স্টেশনে ৫ ঘণ্টা ধরে আটকে যাত্রীর

চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলস্টেশনে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আটকা পড়ে আছেন প্রায় ৭০০ যাত্রী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় এক সহকারী লোকোমাস্টার আহত হয়েছেন।

রেলওয়ে কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ফেনী জংশনে প্রবেশ করে। এ সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিনের ‘ট্যাবলেট কভার’ (ছোট চেম্বারের ঢাকনা) থেকে ধোঁয়া বের হতে থাকে। ইঞ্জিনের এই ত্রুটি পরীক্ষা করতে গিয়ে ট্রেনের সহকারী লোকোমাস্টার মোহাম্মদ কাওসার ধোঁয়ায় আক্রান্ত হন। তাৎক্ষণিক সহকর্মীরা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।

এদিকে ট্রেনটি দীর্ঘ সময় স্টেশনে আটকে থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেক যাত্রীকে স্টেশনে নেমে বিকল্প পরিবহনের খোঁজ করতে দেখা গেছে। আশরাফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ট্রেনে বসে অপেক্ষা করছি। তার মধ্যে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে আরও বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেক যাত্রীই ট্রেন থেকে নেমে সড়ক পথে গন্তব্যে চলে গেছে।

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বলেন, চট্টগ্রাম থেকে একটি বিকল্প ইঞ্জিন আনা হয়েছে। ভারী বৃষ্টির কারণে বিকল ইঞ্জিন সরাতে সময় লেগেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়া ফেনী থেকে যেসব যাত্রীরা এই ট্রেনে ওঠার কথা ছিল, তাদের অনেকে টিকিট ফেরত দিয়ে বিকল্প পরিবহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে ট্রেনটি প্ল্যাটফর্মে আটকে থাকলেও পাশের দুইটি লাইন সচল থাকায় অন্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও

যাত্রীদের প্রাণ বাঁচানো সেই ভারতীয় পাইলটের সঙ্গে দেখা করলেন দুবাই যুবরাজ

আন্তর্জাতিক

যাত্রীদের প্রাণ বাঁচানো সেই ভারতীয় পাইলটের সঙ্গে দেখা করলেন দুবাই যুবরাজ

মাঝ আকাশে সহকারী পাইলটের হামলায় গুরুতর আহত হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয় পাইলট স্মিত মাচ্ছার। সেখানে তার...

২০২৬-১০-০৩ ২০:১৭

গাজায় চিকিৎসাসামগ্রী প্রবেশে বিলম্বে ‘ভয়াবহ পরিণতির’ শঙ্কা ডব্লিউএইচওর

আন্তর্জাতিক

গাজায় চিকিৎসাসামগ্রী প্রবেশে বিলম্বে ‘ভয়াবহ পরিণতির’ শঙ্কা ডব্লিউএইচওর

ইসরায়েল থেকে গাজায় জীবন রক্ষাকারী ওষুধ, কৃত্রিম অঙ্গসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী প্রবেশে বারবার বিলম্বের কারণে জরুরি চিকি...

২০২৬-১০-০৩ ১৬:৩৫

মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

আন্তর্জাতিক

মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা—এমনটাই দাবি করেছ...

২০২৬-১০-০২ ২৩:১৭

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইরান-ইরাকের মধ্যে বিমান চলাচল শুরু হচ্ছে

আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইরান-ইরাকের মধ্যে বিমান চলাচল শুরু হচ্ছে

শিগগিরই ইরান ও ইরাকের মধ্যে বিমান চলাচল আবারও শুরু হবে বলে জানিয়েছেন তেহরানে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত ইয়াসের আবদুল জাহর...

২০২৬-১০-০২ ২৩:০৪

দাম কমাতে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেলের মজুত ছাড়বে ইউরোপ

আন্তর্জাতিক

দাম কমাতে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেলের মজুত ছাড়বে ইউরোপ

জ্বালানির বাড়তি দাম কমাতে মজুত থেকে বিপুল পরিমাণ ডিজেল ছাড়তে সম্মত হয়েছে ইউরোপসহ জি৭ভুক্ত দেশগুলো। শুক্রবার (০২ অক্টোবর)...

২০২৬-১০-০২ ২২:৪৭