রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে ১৯ জন আহত

চট্টগ্রামের ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে ১৯ জন আহত

চট্টগ্রামের ফটিকছড়িতে দুই দিনে দুটি পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১৪ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গত সোমবার ও মঙ্গলবার উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় দৌলতপুর এলাকায় হঠাৎ দুটি পাগলা শিশুসহ পাঁচজনকে কামড়ে গুরুতর জখম করে। পরদিন মঙ্গলবার একই এলাকায় আরও ১৪ জনকে কুকুর দুটি কামড়ে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের স্বজনদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের সংকট থাকায় চিকিৎসা নিতে এসে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। প্রয়োজনীয় ভ্যাকসিন মজুত না থাকায় অনেক আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে বলে দাবি করেন তারা।

আহতদের মধ্যে রয়েছেন মমতাজ বেগম (৩৫), মো. রাশেদ (৪০), মো. সেলিম (৫২), মো. ওসমান (৪৫) ও রিমা আক্তার (২৪)। তারা সবাই নাজিরহাট পৌরসভার দৌলতপুর এলাকার বাসিন্দা। অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা হাসানুল করিম বলেন, গত দুই দিন ধরে এলাকায় দুটি কুকুর পাগল হয়ে ১৪ থেকে ১৫ জনকে কামড় দেয়। আহতদের কয়েকজন এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী কুকুর দুটিকে পিটিয়ে মেরে ফেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কামরুল হাসান বলেন, গত দুই দিনে নারী ও শিশুসহ ১৯ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তারা সবাই নাজিরহাট পৌরসভার দৌলতপুর এলাকার বাসিন্দা।

আরও

খুলনার রূপসায় যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

সারা দেশ

খুলনার রূপসায় যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

খুলনার রূপসা উপজেলার আইচগাতীতে জয় ঢালি নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সাড়ে ৯টার...

২০২৬-০৮-১৫ ২২:২৮

অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় মেহেরপুরে দুই মাস ধরে অস্ত্রোপচার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

সারা দেশ

অ্যানেস্থেসিওলজিস্ট না থাকায় মেহেরপুরে দুই মাস ধরে অস্ত্রোপচার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

দুই মাস ধরে মেহেরপুরের সরকারি হাসপাতালগুলোতে অস্ত্রোপচার সেবা বন্ধ রয়েছে। অ্যানেস্থেসিওলজিস্ট (অজ্ঞানকারী চিকিৎসক) না থা...

২০২৬-০৮-১৫ ২২:১২

মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

সারা দেশ

মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় আল...

২০২৬-০৮-১৫ ২২:১১

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সারা দেশ

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের এমপি ভিপি আইনুল হকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক...

২০২৬-০৮-১৫ ২২:১০

মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

সারা দেশ

মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার দুপুরে মহেশপুর ব্যাটেল...

২০২৬-০৮-১৫ ২০:৫৪

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ আহত

সারা দেশ

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, ৩ পুলিশ আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চলাকালীন পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছ...

২০২৬-০৮-১৫ ২০:২২