বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চট্টগ্রামে সাড়ে ছয় মাসে ডেঙ্গু আক্রান্ত ৬০৩, জুলাইয়ের ২১ দিনেই ৩০৫

চট্টগ্রামে সাড়ে ছয় মাসে ডেঙ্গু আক্রান্ত ৬০৩, জুলাইয়ের ২১ দিনেই ৩০৫

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরের জুলাইয়ের প্রথম ২১ দিনেই আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৫ জনে, যা বছরের মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি।

মঙ্গলবার (২১ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ২১ জুলাই পর্যন্ত চট্টগ্রামে মোট ৬০৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ৬৮ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৯ জন, মে মাসে ৩৭ জন, জুনে ১২২ জন এবং জুলাইয়ের প্রথম ২১ দিনেই ৩০৫ জন আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৬ জনের মধ্যে পাঁচজন পুরুষ, সাতজন নারী ও চারজন শিশু। তাদের মধ্যে ৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে, একজন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে, একজন আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে, একজন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজন বেসরকারি ক্লিনিকে ভর্তি হয়েছেন।

এ পর্যন্ত আক্রান্ত ৬০৩ জনের মধ্যে চট্টগ্রাম মহানগরের বাসিন্দা ২৩৬ জন, বিভিন্ন উপজেলার ২৪৭ জন এবং অন্যান্য জেলা থেকে চিকিৎসা নিতে আসা ১২০ জন রয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। তাদের একজন ফেব্রুয়ারিতে এবং অন্যজন জুলাইয়ে মারা যান।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় ডেঙ্গুর সংক্রমণও দ্রুত বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না।

তিনি বলেন, জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে ডেঙ্গুরোগীদের চিকিৎসায় সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে

সারা দেশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্...

২০২৬-০৯-২৯ ২২:১২

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

সারা দেশ

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

খুলনা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত...

২০২৬-০৯-২৯ ২২:০৮

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সারা দেশ

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাগুরার শালিখায় সমবায় অধিদপ্তরের নিবন্ধিত ‘শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’-এর চেয়ারম্যান বাহারুল...

২০২৬-০৯-২৯ ২১:০৬

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫০) নামের এক মাংস ব্যবসায়ির ২৫...

২০২৬-০৯-২৯ ২১:০৫

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সারা দেশ

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম খৈয়াছড়া পালগ্রাম...

২০২৬-০৯-২৯ ২০:২৬