সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চট্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে টিকা পাবে ৭ লাখের বেশি শিশু

চট্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে টিকা পাবে ৭ লাখের বেশি শিশু

চট্টগ্রাম জেলায় হাম-রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে সোমবার (২০ মে) থেকে। এই কর্মসূচির আওতায় মোট ৭ লাখ ৬৭ হাজার ৯৫২ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ক্যাম্পেইনের আওতায় জেলার ১৫টি উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এক ডোজ হাম-রুবেলা টিকা দেওয়া হবে। নিয়মিত টিকাদান কর্মসূচিতে টিকা পেয়ে থাকলেও এই বিশেষ ক্যাম্পেইনে পুনরায় টিকা দেওয়ার নির্দেশনা রয়েছে।

লক্ষ্যমাত্রার মধ্যে বিদ্যালয় পর্যায়ে ১ লাখ ৫১ হাজার ৭৫৫ জন এবং কমিউনিটি পর্যায়ে ৬ লাখ ১৬ হাজার ১৯৭ জন শিশু রয়েছে। মোট ১১ কার্যদিবস ধরে ২০ মে থেকে ১০ জুন পর্যন্ত এই কার্যক্রম চলবে।

চট্টগ্রামের ১৫টি উপজেলার ২০০টি ইউনিয়ন ও ৬০০টি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এর জন্য ৪ হাজার ৮১৫টি টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। মাঠ পর্যায়ে ৯২৯ জন কর্মী, ৫২৪ জন স্বাস্থ্যকর্মী এবং ৩৭১ জন মেডিক্যাল অফিসার দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। তিনি বলেন, জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অসুস্থ বা হাসপাতালে ভর্তি থাকা শিশুদের সুস্থ না হওয়া পর্যন্ত টিকা দেওয়া হবে না। পাশাপাশি অভিভাবকের ইচ্ছার বাইরে কোনো শিশুকে টিকা দেওয়া হবে না।

অভিভাবকদের সুবিধার্থে অনলাইনে নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে, যার মাধ্যমে তারা টিকা সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭