রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: পানিসম্পদ মন্ত্রী

চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: পানিসম্পদ মন্ত্রী

চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকেই বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের ফলে প্রকল্পটিতে চীনের কারিগরি সহায়তা ও অংশগ্রহণ পুরোপুরি নিশ্চিত হয়েছে।

মন্ত্রী বলেন, তিস্তা, পদ্মা, মেঘনা, যমুনাসহ দেশের প্রায় ৪ হাজার কিলোমিটার নদীভাঙন এলাকায় মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করছে। বাড়িঘর ও জমি হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়ছেন, তাদের দুঃখ-দুর্দশা দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, দেশের প্রায় এক-তৃতীয়াংশ জনগোষ্ঠীর সুবিধার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প নেওয়া হয়েছে, যা ইতিমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে। পাশাপাশি তিস্তা ও ধরলা অববাহিকার প্রায় ২ কোটি মানুষের সমস্যার সমাধানে চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন কাজ শুরু করা হবে।

চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নদী ব্যবস্থাপনায় কারিগরি সহায়তা ও সহযোগিতা নিশ্চিত হয়েছে। ইতোমধ্যে ফিজিবিলিটি স্টাডির কাজ শুরু হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, অভিন্ন ৫৭টি নদীর প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় শুষ্ক মৌসুমে পানির সংকট তৈরি হচ্ছে। এর সমাধানে খাল খননের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আগামী দিনে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে।

আরও

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’: কৃষি সচিব

জাতীয়

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’: কৃষি সচিব

কৃত্রিম সার সংকট সৃষ্টি করে কৃষকদের সারপ্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি এবং সার ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকার...

২০২৬-০৮-১৫ ২০:২৩

৮০ বছরে ভারতের রূপান্তর: বাংলাদেশের জন্য এর তাৎপর্য

জাতীয়

৮০ বছরে ভারতের রূপান্তর: বাংলাদেশের জন্য এর তাৎপর্য

১৫ আগস্ট ভারত তার ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। ভৌগোলিক অবস্থান, ইতিহাস, সংস্কৃতি, নদী, বাণিজ্য এবং ১৯৭১ সালের মুক্তি...

২০২৬-০৮-১৫ ২০:১৭

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

জাতীয়

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা মানবাধিকার নিশ্চিত করারই অংশ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো....

২০২৬-০৮-১৫ ১৮:০৪

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

জাতীয়

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে বেসরকারি শিক্ষকদের অবসরকালীন সুবিধার টাকা পেতে আর অফিসে অফিস...

২০২৬-০৮-১৫ ১৬:১০

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক স্বপ্ন পূরণের পথে বাধা কারা?

জাতীয়

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক স্বপ্ন পূরণের পথে বাধা কারা?

একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ি...

২০২৬-০৮-১৫ ১৫:০৮

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

জাতীয়

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

২০২৬-০৮-১৫ ১২:৩৩