বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

চীনের পররাষ্ট্রমন্ত্রী: ইরানকে শান্তিপূর্ণ সংলাপের আহ্বান

চীনের পররাষ্ট্রমন্ত্রী: ইরানকে শান্তিপূর্ণ সংলাপের আহ্বান

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে দ্রুত শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে মঙ্গলবার এক ফোনালাপে নিজেদের অবস্থান জানান।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওয়াং ই বলেছেন, “লড়াইয়ের চেয়ে কথা বলা সবসময়ই ভালো।” যদিও এর আগে চীন যেকোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকার বার্তা দিয়েছে, এবার তারা বিশেষভাবে জোর দিয়েছেন যে সকল সংঘাত সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত, শক্তি প্রয়োগের মাধ্যমে নয়।

এদিকে, বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আব্বাস আরাঘচি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো—বিশেষ করে চীন ও রাশিয়ার—কাছে ইরানের প্রত্যাশা জানিয়েছেন, তারা যেন যুক্তরাষ্ট্রের ‘অপব্যবহার’ ঠেকাতে কার্যকর ভূমিকা রাখে।

আরাঘচি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসনের’ বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তেহরান আহ্বান জানিয়েছে।

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮