বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও। ফলে দেশটি নির্ধারিত অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়েছে। বুধবার (১৫ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের শুরু থেকে জুনের শেষ পর্যন্ত চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমেছে। অভ্যন্তরীণ চাহিদা হ্রাস এবং ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় রপ্তানি বাণিজ্যও প্রভাবিত হয়েছে।

সরকারি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিসংখ্যান বলছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ৪ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে দেশটির প্রবৃদ্ধি বার্ষিক লক্ষ্যমাত্রার নিচে রয়েছে। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে প্রবৃদ্ধি ছিল ৫ শতাংশ। তবে গত বছরের একই সময়ের তুলনায় এ বছরের জুনে দেশটির রপ্তানি ২৭ শতাংশ বেড়েছে।

মার্চ মাসে চীন অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশের মধ্যে নির্ধারণ করেছে। এটি ১৯৯১ সালের পর দেশটির সর্বনিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা।

বুধবার প্রকাশিত পৃথক তথ্যে বেইজিংয়ের অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোও উঠে এসেছে। এতে আবাসন বাজারের দীর্ঘস্থায়ী মন্দা এবং দুর্বল ভোক্তা ব্যয়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে। দেশটিতে নতুন আবাসনের দাম আরও কমেছে। তবে খুচরা বিক্রি বেড়েছে।

বিনিয়োগ প্ল্যাটফর্ম আইজের বাজার বিশ্লেষক ফ্যাবিয়েন ইপ বিবিসিকে বলেন, চীনের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো জ্বালানি ও কাঁচামালের উচ্চ মূল্যের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। কারণ বাজারে চাহিদা এতটাই কমে গেছে যে উৎপাদন ব্যয়ের বাড়তি চাপ ক্রেতারা পুরোপুরি সামাল দিতে পারছেন না।

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮