রবিবার, ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

চাপে পড়লে ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ করতে পারেন ট্রাম্প

চাপে পড়লে ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ করতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র যদি নিজেকে কোনোভাবে ‘চাপে পড়া’ রাষ্ট্র হিসেবে মনে করে, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পুনরায় পুরোদমে যুদ্ধ শুরু করতে পারেন। কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক পল মাসগ্রেভ এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন।

সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া ওই সাক্ষাৎকারে অধ্যাপক মাসগ্রেভ বলেন, ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা করলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন।

তিনি বলেন, এই সংকটের জ্যামিতি আসলে খুবই সহজ। ইরান যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে সক্ষম।

তার মতে, চলমান দ্বিপাক্ষিক আলোচনা বা দরকষাকষিতে যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের সুবিধাজনক অবস্থানে থাকার সম্ভাবনা বেশি। ট্রাম্পের বর্তমান কৌশল নিয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এখন একটাই চাল বা তাস আছে; আর তা হলো ইরানীদের মনে এই ভয় ঢুকিয়ে দেওয়া যে—তারা যদি এখন মার্কিন শর্তে কোনো চুক্তিতে না আসে, তবে তাদের ভবিষ্যৎ ভোগান্তি আরও চরম আকার ধারণ করবে।

গত ২৮ ফেব্রুয়ারি ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই মার্কিন অভ্যন্তরীণ অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। বিশেষ করে জ্বালানির জন্য মার্কিন নাগরিকদের এখন আগের চেয়ে ৫০ শতাংশেরও বেশি মূল্য দিতে হচ্ছে, যা সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। এর ওপর চলতি বছরের শেষের দিকে দেশটিতে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে ট্রাম্পের দল রিপাবলিকানদের মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের (সিনেট ও প্রতিনিধি সভা) নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা ক্রমশ বাড়ছে।

এই রাজনৈতিক সমীকরণ উল্লেখ করে মাসগ্রেভ বলেন, সবাই স্পষ্ট বুঝতে পারছে যে, ইরানের চেয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এখন অনেক বেশি অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মধ্যে আছেন।

অধ্যাপক মাসগ্রেভ সতর্ক করে দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে যেকোনো ইতিবাচক বা উৎসাহব্যঞ্জক কথাবার্তা শুনেই আমাদের আশ্বস্ত হওয়া ঠিক হবে না, বরং সতর্ক থাকতে হবে। ট্রাম্প যদি কোনোভাবে বুঝতে পারেন যে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণভাবে যুক্তরাষ্ট্র ‘চাপের মুখে পড়ে কোণঠাসা’ হয়ে গেছে, তবে নিজের এবং দেশের মুখরক্ষার তাগিদে তিনি যেকোনো মুহূর্তে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করে দিতে পারেন।

আরও

২০২৪ সালের নির্বাচনে কমলার হারের ‘অটোপ্সি রিপোর্ট’ প্রকাশ, যা উঠে এলো

আন্তর্জাতিক

২০২৪ সালের নির্বাচনে কমলার হারের ‘অটোপ্সি রিপোর্ট’ প্রকাশ, যা উঠে এলো

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের শোচনীয় পরাজয়ের...

২০২৬-০৫-২২ ২২:২৮

ইরান যুদ্ধের প্রভাবে তাইওয়ানে অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে তাইওয়ানে অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের কারণে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির চালান স্থ...

২০২৬-০৫-২২ ২২:২৫

খরচ বৃদ্ধি ও ধারাবাহিক লোকসান: যুক্তরাজ্যজুড়ে ১০০টি 'মরিসন্স ডেইলি' দোকান বন্ধের ঘোষণা

আন্তর্জাতিক

খরচ বৃদ্ধি ও ধারাবাহিক লোকসান: যুক্তরাজ্যজুড়ে ১০০টি 'মরিসন্স ডেইলি' দোকান বন্ধের ঘোষণা

যুক্তরাজ্যের অন্যতম শীর্ষস্থানীয় সুপারমার্কেট চেইন মরিসন্স আগামী কয়েক মাসে দেশজুড়ে তাদের প্রায় ১০০টি 'মরিসন্স ডেইলি' (Mo...

২০২৬-০৫-২২ ২২:১০

হরমুজ পুরোপুরি না খুললে জুলাইয়ে ‘রেড লাইন’ ছুঁতে পারে তেলের বাজার

আন্তর্জাতিক

হরমুজ পুরোপুরি না খুললে জুলাইয়ে ‘রেড লাইন’ ছুঁতে পারে তেলের বাজার

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্য থেকে নতুন তেল রপ্তানির ঘাটতি এবং গ্রীষ্মকালীন জ্ব...

২০২৬-০৫-২১ ২২:৪১

যুক্তরাজ্যে রেকর্ড গরমের পূর্বাভাস: তাপমাত্রা ছাড়াতে পারে ৩০ ডিগ্রি

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড গরমের পূর্বাভাস: তাপমাত্রা ছাড়াতে পারে ৩০ ডিগ্রি

যুক্তরাজ্যে চলতি বছরের এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণ দিন দেখা যেতে পারে আগামী শুক্রবার (২২ মে)। দেশটির আবহাওয়া অধিদপ্তর (মেট অ...

২০২৬-০৫-২১ ২২:৩৫

২৪ ঘণ্টার মধ্যে তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান, যুদ্ধ নিয়ে নতুন বার্তা

আন্তর্জাতিক

২৪ ঘণ্টার মধ্যে তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান, যুদ্ধ নিয়ে নতুন বার্তা

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আগামী ২৪ ঘণ্টার মধ্যে সম্ভাব্য তেহরান সফরে ইরানি নেতৃত্বের সঙ্গে যুক্তরা...

২০২৬-০৫-২১ ২১:১২