শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চাঁপাইনবাবগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর-ঘোড়াস্ট্যান্ড এলাকায় বাসের চাকার ফ্রেমে আটকে গিয়ে তানভীর আহমেদ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর আহমেদ সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের জামাদারপাড়ার তরিকুল ইসলামের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম দুর্ঘটনার বিষয়টি জানান।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোনামসজিদ মহাসড়ক প্রশস্ত করার লক্ষ্যে রাস্তা থেকে পিচ উঠিয়ে বর্তমানে সংস্কারকাজ চলছে। এর ফলে পুরো রাস্তায় ছোট ও মাঝারি আকারের পাথর পড়ে আছে এবং ধুলাবালুতে মহাসড়কটি চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জগামী ‘দেশ ট্রাভেলস’-এর একটি বাস যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসছিলেন আরোহী তানভীর। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ওপর পড়ে থাকা পাথরে চাকা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ বাসের সামনের চাকার নিচে চলে যান তিনি। এ সময় বাসটি তাকে মোটরসাইকেলসহ প্রায় ১৫০ থেকে ২০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে গিয়ে থামে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি নূরে আলম জানান, দুর্ঘটনার পরপরই বাস ফেলে চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪