মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বড়লেখা সীমান্তে পুশইনের অপচেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধ

বড়লেখা সীমান্তে পুশইনের অপচেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধ

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর পুশইনের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনসাধারণের প্রতিরোধের কারণে ব্যর্থ হয়েছে। বিএসএফ লোকজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করলে সীমান্তে বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করে। বিজিবি ও স্থানীয় জনসাধারণের কঠোর প্রতিরোধের মুখে বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ হয়।

শুক্রবার ও আজ শনিবার (২৭ জুন) দিনভর বিএসএফ ও বিজিবি মুখোমুখি অবস্থানে ছিল।

শেষ পর্যন্ত বিএসএফ অনুপ্রবেশকারীদের বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে পাঠাতে পারেনি। গত এক সপ্তাহ ধরে বিএসএফ বড়লেখার বোবারথল-ষাটঘরি ও আশপাশের এলাকায় বিভিন্ন গ্রুপে অবৈধ অনুপ্রবেশকারীদের শূন্যরেখার ওপারে জড়ো করার চেষ্টা চালিয়ে আসছে। বিষয়টি বিজিবির নজরে এলে ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়।

বিজিবি ও স্থানীয়দের কঠোর প্রতিরোধের মুখে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবারও একই সীমান্ত এলাকায় পুশইনের চেষ্টা চালানো হলে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তা ভেস্তে যায়।

জানা গেছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন বড়লেখা ও জুড়ী উপজেলার প্রায় ১১৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর প্রায় ৭০ শতাংশই বড়লেখায় অবস্থিত। এ এলাকার বেশিরভাগ অংশই দুর্গম, গভীর জঙ্গলে ঘেরা এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বোবারথল, পাল্লাথল, কুমারসাইল ও বড়াইল সীমান্ত এলাকা গহীন অরণ্যে আবৃত।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গত কয়েকদিন ধরে বিএসএফ বড়লেখার বোবারথল সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা চালাচ্ছে। পুশইন ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং স্থানীয় জনসাধারণও সহযোগিতা করছে। শনিবারও বিএসএফের একাধিক চেষ্টা প্রতিহত করা হয়েছে বলে তিনি জানান।

আরও

আলোচিত নন্দিনী হত্যা মামলা, ৩ নম্বর আসামি মমতা রানী গ্রেফতার

সারা দেশ

আলোচিত নন্দিনী হত্যা মামলা, ৩ নম্বর আসামি মমতা রানী গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার তিন নম্বর আসামি শ্রীমতি মমতা রানীকে গ্রেফতার করেছে পুলিশ।...

২০২৬-০৬-৩০ ১৮:৪৫

নীলফামারীতে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে ইউপি চেয়ারম্যানদের মতবিনিময়

সারা দেশ

নীলফামারীতে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে ইউপি চেয়ারম্যানদের মতবিনিময়

নীলফামারী জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করতে সদর উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সঙ্গে মতবিনি...

২০২৬-০৬-৩০ ১৮:৪৩

সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী

সারা দেশ

সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী

ঢাকার সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ি এলাকায় ইটের দেয়াল নির্মাণ করে দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের রাস্ত...

২০২৬-০৬-৩০ ১৮:২০

ভোলায় বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে নিহত -১

সারা দেশ

ভোলায় বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে নিহত -১

ভোলার বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের ছোট ভাই...

২০২৬-০৬-৩০ ১৮:১৯

ফরিদপুরে শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

সারা দেশ

ফরিদপুরে শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর দুর্নীতির তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

নিষিদ্ধ সংগঠন জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সন্ত্রাসী আ: হাকিম কে গ্রেফতার ও দুর্নীতির বিচা...

২০২৬-০৬-৩০ ১৮:১৭

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে পিরোজপুরে আলোচনা সভা

সারা দেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে পিরোজপুরে আলোচনা সভা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচার প্রতিরোধে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা। মঙ্...

২০২৬-০৬-৩০ ১৮:১৭