শুক্রবার, ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বরিশালের গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে ১৪ জন আহত

বরিশালের গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে ১৪ জন আহত

বরিশালের গৌরনদী উপজেলায় একদিনে পাগলা কুকুরের কামড়ে ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টরকী, বিল্বগ্রাম, শাওড়া, সুন্দরী, বার্থী, কটকস্থল, বাউরগাতি ও মাগুরা এলাকায় পাগলা কুকুরের কামড়ে এসব আহতের ঘটনা ঘটেছে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কুকুরের কামড়ে আহতদের মধ্যে রয়েছে কটকস্থল গ্রামের সুমন তালুকদারের সাড়ে পাঁচ বছরের মেয়ে আবিদা, একই গ্রামের আল-আমিনের তিন বছরের ছেলে আয়াত, মিঠু সরদারের আট বছরের মেয়ে লাইজু, ইউনুস প্যাদার মেয়ে মুনা (২২), ইয়াছিন মিয়ার চার বছরের মেয়ে তাইয়েবা, মোনতাজ হোসেনের স্ত্রী জোলেখা বেগম (৪০), সুন্দরী গ্রামের সামছুল আলমের মেয়ে মাসুদা বেগম (৩৬), একই গ্রামের রাজিব ঘরামীর সাড়ে তিন বছরের মেয়ে খাদিজা, টরকী এলাকার ভরদ দাসের মেয়ে শিউলী (৩৩), উত্তর বাউরগাতি গ্রামের শাহজাহানের মেয়ে পারুল বেগম (৫০), পশ্চিম বাউরগাতি গ্রামের লিখন প্যাদার ছেলে আবু বক্কর (১২), শামীম ঘরামীর সাত বছরের মেয়ে সামিয়া, বড় দুলালী গ্রামের মজিবর সিকদারের ছয় বছরের ছেলে নবীন এবং পাশের আগৈলঝাড়া উপজেলার মাগুরা গ্রামের ইসমাইল বেপারীর ছেলে সবুজ বেপারী (৩২)।

হাসপাতালের রেজিস্ট্রার সূত্রে আরও জানা যায়, এর আগের দিন (২৯ এপ্রিল) বাউরগাতি গ্রামের লোকমান হোসেনের স্ত্রী বিউটি বেগম (৪৬), শাওড়া গ্রামের ইমরান হোসেনের পাঁচ বছর বয়সী ছেলে আলজামিন কুকুরের কামড়ে এবং পতিহার গ্রামের ওমর গাজীর মেয়ে খাদিজা বেগম (২৮) বিড়ালের কামড়ে আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসা নেন।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. সমিরন হালদার জানান, কুকুর ও বিড়ালের কামড়ে আহতরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ভ্যাকসিন গ্রহণ করে বাড়িতে ফিরে গেছেন।

আরও

মহান মে দিবস উপলক্ষে বেনাপোল স্থল বন্দরে  ও র‍্যালি দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সারা দেশ

মহান মে দিবস উপলক্ষে বেনাপোল স্থল বন্দরে ও র‍্যালি দোয়া মাহফিল অনুষ্ঠিত।

১৪০তম মহান মে দিবস উপলক্ষে বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা...

২০২৬-০৫-০১ ১৩:০৪

জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন তার অধিকাংশই শ্রমিক-প্রতিমন্ত্রী অমিত

সারা দেশ

জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন তার অধিকাংশই শ্রমিক-প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদাত ব...

২০২৬-০৫-০১ ১৩:০৩

মে দিবস উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা

সারা দেশ

মে দিবস উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা

মহান মে দিবস উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভায় বক্তাগন বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার কো...

২০২৬-০৫-০১ ১৩:০০

কুলাউড়া থানায় এসপিকে ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২

সারা দেশ

কুলাউড়া থানায় এসপিকে ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২

মৌলভীবাজার জেলা পুলিশ সুপারকে (এসপি) ঘুষ দিতে গিয়ে মইনুল ইসলাম চৌধুরী সামাদ নামের এক যুবক ও জেসমিন আক্তার নামের এক নারী...

২০২৬-০৫-০১ ১২:৫৮

মহান মে দিবস উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

সারা দেশ

মহান মে দিবস উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

“সুস্থ্য শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত” এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে আজ শুক্...

২০২৬-০৫-০১ ১২:৫৪

এটিএম বুথ পাহারায় কাটে জীবন, অল্প বেতনে ভাগ বসায় মধ্যস্বত্বভোগী!

সারা দেশ

এটিএম বুথ পাহারায় কাটে জীবন, অল্প বেতনে ভাগ বসায় মধ্যস্বত্বভোগী!

শীতাতপনিয়ন্ত্রিত কাচঘেরা ঘর। ভেতরে অত্যাধুনিক মেশিনে কোটি কোটি টাকার লেনদেন। আর সেই ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে একজন মানুষ। র...

২০২৬-০৫-০১ ১২:৪৬