মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেছেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব খলিল আহমেদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় জনগণকে দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব সরকারি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বিভাগীয় কমিশনার।

পরে তিনি বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেন। এ সময় আদালতের সার্বিক কার্যক্রম এবং মামলা নিষ্পত্তির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনের শেষ পর্যায়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। উপজেলা পর্যায়ে সরকারি কার্যক্রমের মানোন্নয়ন এবং জনগণের সেবা আরও সহজ ও কার্যকর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

বিভাগীয় কমিশনারের এ পরিদর্শনে সরকারি সেবায় গতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯