মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

‘ব্রাজিলকে হারানো অসম্ভব’ বলা হালান্ড এখন যা বলছেন

‘ব্রাজিলকে হারানো অসম্ভব’ বলা হালান্ড এখন যা বলছেন

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায় নিশ্চিতের পথে নরওয়ের অন্যতম নায়ক আর্লিং হালান্ড। এই তারকা স্ট্রাইকার দলের দুটি গোলই করেছেন। অথচ এই ম্যাচে নামার আগে ‘ব্রাজিলকে হারানো অসম্ভব’ বলেছিলেন হালান্ড। ম্যাচ শেষে তার সেই ভুল ভেঙেছে। সেটাই অকপটে স্বীকার করে হালান্ড বললেন, ‘নরওয়ের প্রতিটি শিশু এখন বিশ্বাস করবে– কোনো কিছুই অসম্ভব নয়।’

নরওয়েজিয়ান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হালান্ড বলেন, ফুটবলে কিছু বিষয় তিনি অসম্ভব বলে মনে করতেন। তবে রোববারের ফলাফল তাকে ভুল প্রমাণ করেছে। তিনি বলেন, ‘আমি প্রায় বিশ্বাসই করতে পারছিলাম না। জীবনে কখনও ভাবিনি এমন কিছু ঘটবে। নরওয়ের হয়ে বিশ্বকাপে খেলাই ছিল আমার স্বপ্ন, কিন্তু আমরা ব্রাজিলকে হারাব– এটা কখনও কল্পনাও করিনি।’

‘সত্যি বলতে আমি মনে করতাম ফুটবলে কিছু জিনিস অসম্ভব। কিন্তু মনে হচ্ছে আমি ভুল ছিলাম। আমরা বল দখল করে খেলার বিষয়টি নিজেদের ফুটবল দর্শনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। সহজভাবে বলতে গেলে খেলোয়াড় হিসেবে এবং একটি জাতি হিসেবে আমরা অনেক বেশি আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব অর্জন করেছি’, আরও যোগ করেন ২৫ বছর বয়সী এই স্ক্যান্ডিনেভিয়ান তারকা।

ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। এর আগে বিশ্বকাপে তাদের সেরা সাফল্য ছিল ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছানো। এমন জয়ের পর হালান্ডকে নিয়ে স্তুতি চললেও, সতীর্থ ও কোচদের সেই কৃতিত্ব দিলেন ম্যানচেস্টার সিটির এই তারকা, ‘ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করার বিষয়টি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে এই গোলগুলো কেবল আমার একার নয়।’

আরও

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

খেলাধুলা

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অ...

২০২৬-০৯-২৭ ১০:১১

২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, ইঙ্গিত কোহলির

খেলাধুলা

২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, ইঙ্গিত কোহলির

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ওই বি...

২০২৬-০৯-২৬ ১৬:৫৭

ভারতের সাবেক ক্রিকেটার-শচীনের বন্ধু এখন বৃদ্ধাশ্রমে!

খেলাধুলা

ভারতের সাবেক ক্রিকেটার-শচীনের বন্ধু এখন বৃদ্ধাশ্রমে!

ভারতীয় ক্রিকেটে বিনোদ কাম্বলির মতো চরিত্র কমই আছে। উশৃঙ্খল জীবনযাপন করে সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ার নিজ হাতে ধ্বংস করে...

২০২৬-০৯-২৬ ১৩:২৪