বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বৈষম্যহীন দেশ গড়তে কাজ করছে সরকার: সংস্কৃতিমন্ত্রী

বৈষম্যহীন দেশ গড়তে কাজ করছে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সমাজের বিভাজন ও সংঘাত দূর করে বৈষম্যহীন দেশ গড়তে কাজ করছে সরকার। অন্যায় বা দুর্নীতি করলে শাস্তি সবার জন্যই সমান। কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়েছে বিএনপি। ভঙ্গুর শিক্ষা ও সংস্কৃতি ব্যবস্থা নতুন করে গড়ে তোলার চেষ্টা চলছে। মত ও চিন্তার পার্থক্য থাকলেও ঐক্যের মাধ্যমে দেশ গড়তে চায় সরকার।

সোমবার (১১ মে) দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে দুই দশক পর জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শনে ত্রিশালে যান মন্ত্রী। সভা শেষে কবি নজরুলকে ঘিরে থাকা বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি।

সংস্কৃতিমন্ত্রী বলেন, আগামী ২১ থেকে ২৫ মে পর্যন্ত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান সফল করতে মন্ত্রণালয় নিয়মিত প্রস্তুতি সভা করছে। অনুষ্ঠানের শেষ দিনে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, এখানে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান হবে। পাঁচ দিনে পাঁচজন মন্ত্রী এখানে আসবেন।

ত্রিশাল ও ময়মনসিংহকে ঘিরে সাংস্কৃতিক সম্ভাবনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, আগেও এখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বারবার এসেছেন। তারেক রহমানও এখন আসবেন। কবি নজরুলকে ঘিরে এই অঞ্চল ঢাকার বাইরে আরেকটি রাজধানীর মতো হয়ে যেতে পারে। ত্রিশাল ও ময়মনসিংহের সে সম্ভাবনা আছে।

স্থানীয় শিল্পীদের অংশগ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। নিতাই রায় চৌধুরী বলেন, জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রতিদিন ঢাকা থেকে শিল্পীরা এলেও স্থানীয় শিল্পীদেরও গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, এখানকার শিল্পীরা তৈরি হোক, সেটাই আমরা চাই। ময়মনসিংহে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ রয়েছে, তাদের নিজস্ব সংস্কৃতি আছে। পাহাড়ি জনগোষ্ঠীও আছে। এই এলাকার স্থানীয় শিল্পীদেরও অনুষ্ঠানে অংশগ্রহণ থাকবে। আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই এবং সেই চর্চা এই শহরকে কেন্দ্র করেই গড়ে উঠবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য মো. মাহাবুবুর রহমান, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ।

এ ছাড়া, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

সারা দেশ

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

পটুয়াখালীর জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেবুখালী পায়রা সেতুতে ঘুরতে আসা তরুণ-তরুণীদের ভয়ভীতি দেখিয়ে হেনস্তা ও টাকা আদায়ে...

২০২৬-১০-০১ ১৫:০৮

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশ

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে আগামী ২২ অক্টোবর দেশব্যাপী পালিত হতে যাচ্ছে 'জাতীয় নিরাপদ সড়ক দ...

২০২৬-১০-০১ ১৫:০৭

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

সারা দেশ

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মাম...

২০২৬-১০-০১ ১৪:৩২

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

সারা দেশ

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত করতে যতদিন সফলতা না আসবে, ততদিন অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক...

২০২৬-১০-০১ ১৪:২৩

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

সারা দেশ

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

গত ২০ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

২০২৬-১০-০১ ১৪:২১

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সারা দেশ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

২০২৬-১০-০১ ১৪:১৮