সোমবার, ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনাল ঘিরে রাজধানীতে উৎসবের আমেজ, থাকছে কনসার্ট

বিশ্বকাপ ফাইনাল ঘিরে রাজধানীতে উৎসবের আমেজ, থাকছে কনসার্ট

ফুটবল বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ মানেই কোটি মানুষের আবেগ, উন্মাদনা আর উৎসব। সেই আবহে এবার রাজধানী ঢাকাও সেজেছে ভিন্ন এক রূপে। বড় পর্দায় খেলা দেখার আয়োজনের পাশাপাশি থাকছে জনপ্রিয় শিল্পীদের কনসার্ট ও দর্শকদের অংশগ্রহণে নানা বিনোদনমূলক অনুষ্ঠান। সব মিলিয়ে বিশ্বকাপ ফাইনালের রাতকে ঘিরে রাজধানীজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে রিশকা কানেক্টস ও টিকিফাই এক্সপেরিয়েন্স যৌথভাবে ‘ফাইনাল কিকঅফ’নামের এক অনুষ্ঠান আয়োজন করেছে। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সন্ধ্যা থেকেই দর্শকদের জন্য খুলে দেওয়া হবে প্রবেশদ্বার। ফাইনাল শুরুর আগে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান, রকশিল্পী ফিরোজ জং, ডিজে রিয়ন, ডিজে সাদমান, মিঠুন দাসসহ আরও অনেকে। পাশাপাশি থাকবে নৃত্য পরিবেশনা। এরপর বিশাল পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বকাপ ফাইনাল। এই অনুষ্ঠানের প্রবেশমূল্য রাখা হয়েছে ৭০০ টাকা।

অন্যদিকে ‘দ্য ফাইনাল হুইসেল’ শিরোনামে বিশেষ আয়োজন করেছে ব্ল্যাক এক্স ফোর্স। এখানে খেলার পাশাপাশি দর্শক উপভোগ করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলার পরিবেশনা। ম্যাচ শেষ হলেও শেষ হবে না উৎসব। গভীর রাত পর্যন্ত চলবে ব্যান্ড দ্য ব্রাউন বিটস, জেসিয়া ইসলামসহ একাধিক শিল্পীর পরিবেশনা। এছাড়া দর্শকদের জন্য থাকছে ফটোবুথ, অংশগ্রহণমূলক নানা গেমস এবং বিনোদনের বিশেষ ব্যবস্থা।

মিরপুর-১ এলাকার এমআইএসটি টাওয়ারের মাঠেও থাকছে বিশ্বকাপ ফাইনাল ঘিরে বর্ণাঢ্য আয়োজন। রাত সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে এভয়েড রাফা, ডিজে সারান ও ডিজে ওয়াহিদের পরিবেশনার পাশাপাশি থাকবে আলোকসজ্জা, আতশবাজি, ফেস পেইন্টিং এবং ফটো কর্নার। রাত ১টায় বিশাল পর্দায় সরাসরি উপভোগ করা যাবে ফাইনালের লড়াই।

এদিকে বনানীতে চলমান ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী দিনটিও উৎসর্গ করা হয়েছে বিশ্বকাপ ফাইনালকে। সন্ধ্যা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ পরিবেশনা দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক সংগীতশিল্পী ও ডিজে সঞ্জয় দেব। যিনি বিশ্বকাপের কানাডার অংশের উদ্বোধনী অনুষ্ঠানে নোরা ফাতেহির সঙ্গে পারফর্ম করেছেন। তার পরিবেশনার পর বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বকাপের ফাইনাল। এই আয়োজনে প্রবেশমূল্যও রাখা হয়েছে ৭০০ টাকা।

শুধু আয়োজিত অনুষ্ঠানই নয়, রাজধানীর বিভিন্ন উন্মুক্ত স্থানেও থাকছে বড় পর্দায় খেলা দেখার সুযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, হাজী মুহম্মদ মহসীন হল, জগন্নাথ হল, মিরপুর সিটি ক্লাব মাঠ, মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল ফিল্ড, বনানীর কামাল আতাতুর্ক পার্ক, মোহাম্মদপুর, ধানমন্ডি ও পশ্চিম রামপুরাসহ বিভিন্ন এলাকায় একসঙ্গে বিশ্বকাপ ফাইনাল উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা।

এ ছাড়া রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও, হোটেল আমারি, লে মেরিডিয়েন, ক্রাউন প্লাজা ও লেকশোর গ্র্যান্ডসহ কয়েকটি পাঁচতারকা হোটেলেও বড় পর্দায় ফাইনাল দেখার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

আরও

নিউইয়র্কে ফিফার বিশেষ আয়োজনে তারার মেলা

খেলাধুলা

নিউইয়র্কে ফিফার বিশেষ আয়োজনে তারার মেলা

দুপুর থেকে সমর্থকদের ভিড়। এক পাশে স্পেনের, আরেক পাশে আর্জেন্টিনার। ফাইনালের আগে ফিফা একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। ‘ফ...

২০২৬-০৭-১৮ ০৯:৫৩

মেসির প্রশংসা করার আগে ট্রাম্প বললেন, ‘ফুটবল কিছুটা হলেও আমি বুঝি’

খেলাধুলা

মেসির প্রশংসা করার আগে ট্রাম্প বললেন, ‘ফুটবল কিছুটা হলেও আমি বুঝি’

নিউইয়র্কে একটি ফিফা ইভেন্টে হাজির হন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ ফাইনাল শেষে তিনিই চ্যাম্পিয়ন দলকে তুলে দেবেন ট্রফি। আর্জে...

২০২৬-০৭-১৮ ০৯:৫১

ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্ক নিয়ে মুখ খুললেন ট্রাম্প

খেলাধুলা

ইংল্যান্ডের ‘অস্বাভাবিক ভুল’ ও লাল কার্ড বিতর্ক নিয়ে মুখ খুললেন ট্রাম্প

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের আগে ইংল্যান্ডের হাতে ট্রফি দেখতে চাওয়ার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্...

২০২৬-০৭-১৮ ০৯:৫১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩