বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

বিশ্বের উষ্ণতম ১০০টি শহরের সবগুলোই ভারতে!

বিশ্বের উষ্ণতম ১০০টি শহরের সবগুলোই ভারতে!

তীব্রতাপে পুড়ছে ভারত! বিশ্বের সবচেয়ে উষ্ণ ১০০টি শহরের তালিকায় শুধুই ভারতের শহরগুলোর নাম উঠে এসেছে। এমন পরিসংখ্যান জানান দিচ্ছে জলবায়ু সংকট ক্রমশ তীব্র হয়ে ওঠছে ভারতে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে একিউআই ডট ইন-এর লাইভ তাপমাত্রা র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, বিশ্বের সবচেয়ে গরম ১০০টি শহরের সব ক’টিই ভারতের। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দুপুরে এই ১০০ শহরেরই তাপমাত্রা ছিল ৪৪ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 

তপ্ত বাতাসে পুড়ছে উত্তর, পশ্চিম ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল। তালিকায় থাকা শহরের মধ্যে রয়েছে নয়াদিল্লি, ফরিদাবাদ, চণ্ডীগড়, আগরা, অযোধ্যা, গ্বালিয়র, কোটা ও রায়পুরের মতো শহর।

এমনকি হিমালয়ের পাদদেশের শহর হরিদ্বারও রেহাই পায়নি এই দাবদাহ থেকে।

একদি বঠিন্ডা, পঠানকোট, বরেলী, ঝাঁসি ও কইথলের তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। অন্যদিকে মথুরা, ভিলাই, নানদেড় ও আকোলাতেও তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রির ওপরে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, মেঘের ঘাটতি ও টানা শুষ্ক সৌর বিকিরণের কারণে উত্তর ভারতের সমতল অঞ্চল এবং মধ্য ভারতের মালভূমিতে তীব্র গরম অব্যাহত রয়েছে।

সংস্থাটি পূর্বাভাস দিয়েছে, পশ্চিম উত্তরপ্রদেশের কিছু এলাকায় আগামী ২৪ মে পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে।

 


 

আরও

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২