বিশ্ব প্রকৃতি দিবসে প্রকৃতি ধ্বংসের প্রতিবাদ এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (২৮ জুলাই) এ কর্মসূচির আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন।
বেলা ১১ টার দিকে পাথরঘাটা বন বিভাগ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বন বিভাগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
পাথরঘাটা সদর বিটের বিট কর্মকর্তা আল আমিনূর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) সাধারণ সম্পাদক মোঃ আরাফাত রহমান, উন্নয়নকর্মী সুজন চন্দ্র বিশ্বাস, সোহেল মল্লিক, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর পাথরঘাটা সমন্বয়কারী।