রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

বিরোধীদের ওয়াকআউট ‘তথ্যভিত্তিক নয়’, সংসদে দ্রুত বিল পাসের ব্যাখ্যা স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরোধীদের ওয়াকআউট ‘তথ্যভিত্তিক নয়’, সংসদে দ্রুত বিল পাসের ব্যাখ্যা স্বরাষ্ট্রমন্ত্রীর

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউটকে যথাযথ নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদীয় রীতি অনুযায়ী ওয়াকআউট করার সুযোগ থাকলেও যে ইস্যুগুলো সামনে এনে বিরোধীরা এমন সিদ্ধান্ত নিয়েছে, সেগুলোর তথ্য সঠিক ছিল না।

রোববার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সংবিধান অনুযায়ী, ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলো নিষ্পত্তি করতে হয়। তবে ঈদের ছুটির কারণে দীর্ঘ বিরতির ফলে বিল পাসের জন্য কার্যত মাত্র ১২ দিন সময় পাওয়া যায়। এ কারণে দ্রুত একাধিক বিল পাস করতে হয়েছে।

তিনি বলেন, “বিরোধীদল যে ইস্যুগুলো তুলে ধরে সংসদ থেকে ওয়াকআউট করেছে, তা সঠিক হয়নি। সংসদীয় রীতি থাকলেও তারা বাইরে এসে গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ বিষয়গুলো আমরা জনগণের সামনে তুলে ধরতে চাই।”

গণভোট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যে গণভোটের কথা বলা হয়েছে, আলোচিত বিষয়টি সেটির আওতায় পড়ে না। তিনি আরও জানান, যেসব অধ্যাদেশ সময়ের অভাবে বাতিল (ল্যাপস) হয়েছে, সেগুলোর মধ্যে গণভোট সংক্রান্ত বিষয় থাকলেও তা আর সংসদে উত্থাপন করা হবে না।

আরও

আলোচনায় কোন কোন বিষয় অগ্রাধিকার পেয়েছে জানাল ইরান

আন্তর্জাতিক

আলোচনায় কোন কোন বিষয় অগ্রাধিকার পেয়েছে জানাল ইরান

পাকিস্তানের রাজধানীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে বিবৃতি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসম...

২০২৬-০৪-১২ ১১:২৩

ইরানের পরমাণু ইস্যুতে কঠোর বার্তা মার্কিন ভাইস প্রেসিডেন্টের

আন্তর্জাতিক

ইরানের পরমাণু ইস্যুতে কঠোর বার্তা মার্কিন ভাইস প্রেসিডেন্টের

ইরানের পরমাণু ইস্যুতে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ইরানের কাছ থেকে তাদের পারমা...

২০২৬-০৪-১২ ১১:২১

হরমুজ প্রণালিতে সামরিক জাহাজ চলাচল নিয়ে কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে সামরিক জাহাজ চলাচল নিয়ে কঠোর হুঁশিয়ারি

হরমুজ প্রণালিতে সামরিক জাহাজ চলাচল নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী জ...

২০২৬-০৪-১২ ১১:১৮

থমকে গেল ইসলামাবাদ শান্তি আলোচনা, কারণ জানাল ইরান

আন্তর্জাতিক

থমকে গেল ইসলামাবাদ শান্তি আলোচনা, কারণ জানাল ইরান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি বৈঠক হয়েছে। তবে এ বৈঠকে কোনো সমঝোতা ছা...

২০২৬-০৪-১২ ১১:০৫

যুদ্ধে যুক্তরাষ্ট্র যা পায়নি, আলোচনায় তা চেয়েছে : ইরান

আন্তর্জাতিক

যুদ্ধে যুক্তরাষ্ট্র যা পায়নি, আলোচনায় তা চেয়েছে : ইরান

ইসলামাবাদে ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের বৈঠক। কোনো শান্তি বা সমঝোতা চুক্তি ছ...

২০২৬-০৪-১২ ১০:০৭