সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বিরামপুরে প্রতিবন্ধী নারী অপহরণ, ধর্ষণচেষ্টা- প্রধান আসামি আটক

বিরামপুরে প্রতিবন্ধী নারী অপহরণ, ধর্ষণচেষ্টা- প্রধান আসামি আটক

দিনাজপুরের বিরামপুরে মানসিক প্রতিবন্ধী এক নারীকে অপহরণের পর ধর্ষণচেষ্টার অভিযোগে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে প্রথমে স্থানীয় জনতা আটক করলেও পরে তার সহযোগীরা ছিনিয়ে নিয়ে যায়। তবে শেষ পর্যন্ত পুলিশের অভিযানে ধরা পড়েছে মূল আসামি।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ৩ নম্বর খানপুর ইউনিয়নের কুর্শাখালি-ডাঙ্গা এলাকার বাসিন্দা মোছা. নাদিরা বেগম (৪৮) অভিযোগ করেন, তার মানসিক প্রতিবন্ধী মেয়ে মোছা. গুলছানা আক্তার ঝরনা (৩২)-কে গত ২১ মার্চ ২০২৬, দুপুর আনুমানিক দেড়টার দিকে ফুসলিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় ফুলবাড়ী উপজেলার তেতুঁলডাঙ্গা এলাকার মো. আলমগীর হোসেন (৩৯)।

অভিযোগে আরও বলা হয়, অপহরণের পর ভিকটিমকে বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের খাগড়াছড়া এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালানো হয়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হাতেনাতে আটক করে।

তবে পরিস্থিতি নাটকীয় মোড় নেয় কিছুক্ষণের মধ্যেই। অভিযুক্তের ৩-৪ জন সহযোগী ঘটনাস্থলে এসে জোরপূর্বক তাকে ছিনিয়ে নেয় এবং উপস্থিত লোকজনকে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় সাক্ষী কুহিলির ভাই আলিফকে মারধর করে আহত করা হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

বিরামপুর থানার পুলিশ জানায়, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং প্রধান আসামিকে আটক করা হয়েছে। পাশাপাশি জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মাঝে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭