বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বিরামপুরে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৬

বিরামপুরে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৬

দিনাজপুরের বিরামপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন।

রোববার ভোরে দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুরের কাহারোল উপজেলার মোহাম্মদ আজিজ এবং মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘হেরিটেজ’ পরিবহনের একটি বাস চন্ডিপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ ও ট্রাকের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন।

দুর্ঘটনায় আহতদের স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জানা গেছে, পঞ্চগড় থেকে আসা ট্রাকটি শনিবার সন্ধ্যায় টায়ার বিস্ফোরণের কারণে সড়কের পাশে বিকল অবস্থায় দাঁড়িয়ে ছিল।

বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৬

মাদক না ছাড়লে বাড়িতে টাঙানো হবে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ ব্যানার

সারা দেশ

মাদক না ছাড়লে বাড়িতে টাঙানো হবে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ ব্যানার

চট্টগ্রামের মীরসরাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে মাদকসেবীদের মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানানো হয়েছে। একই...

২০২৬-১০-০৬ ১৮:৫৪

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২