মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বিএনপিতে যোগ দিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

বিএনপিতে যোগ দিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল দলত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এনসিপির সাবেক এই নেতা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, মঙ্গলবার শতাধিক নেতাকর্মীসহ ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবুর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন তিনি।

আসাদুল ইসলাম মুকুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ঢাকা উত্তর অঞ্চলে এনসিপি গড়ে তুলতেও ব্যাপক ভূমিকা পালন করেন। তবে পরবর্তীতে এনসিপি থেকে মনোনয়ন দেওয়া হয় তুলনামূলক অপরিচিত দুই নারীকে। পরবর্তীতে দলেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পান তারা।

এতে ক্রমেই দলে অবমূল্যায়িত হচ্ছিলেন এনসিপির এ অঞ্চলের অন্যতম সংগঠক আসাদুল ইসলাম মুকুল। অবশেষে তিনি বিএনপিতে যোগ দিলেন।

আসাদুল ইসলাম মুকুল বলেন, আমার কাছে মনে হয়েছে, এনসিপির থেকে বিএনপিতে আমার কাজ করার সুযোগ বেশি। সেই জন্যই মূলত আমি বিএনপিতে যাচ্ছি। আমার সঙ্গে শতাধিক জন বিএনপিতে যোগ দিচ্ছেন। এখানে যিনি নির্বাচিত এমপি আছেন, গণমানুষের নেতা সালাউদ্দিন বাবু ভাইয়ের হাতকে শক্তিশালী করা এবং গণমানুষের কাছে বিএনপির রাজনীতিটা যাতে পৌঁছে দিতে পারি, সে লক্ষ্যে কাজ করে যাব।

আসাদুল ইসলাম মুকুলকে বিএনপিতে স্বাগত জানিয়ে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবু বলেন, আজকে যারা এখানে যোগদান করেছেন, এনসিপির সাবেক নেতা কয়েকজন এবং জুলাই যোদ্ধা, তারা জানে যে এখানে অনেক কাজ করার সুযোগ আছে। যারা কাজ করে, তাদেরকে নিয়ে আমরা দলে সম্পৃক্ত করি এবং আমরা ইতিমধ্যে বেশ কিছু মূলকাজ শুরু করেছি। যেহেতু সাবা এটা বিশাল এলাকা এবং ইয়াং জেনারেশনকে আমাদের সম্পৃক্ত হতে হলে আগামীতে তাদের কাছ থেকে ভোট দিতে হলে ইয়াংদের নিয়েই কাজ করতে হবে। তারা তাদের কাছে গিয়ে বলবে, তোমাদের সমস্যাকে আমরা সেখানে সমাধান করে দেব। অতএব, এই সেতুবন্ধনের জন্য তাদের আমাদের প্রয়োজন। তারা আগ্রহ প্রকাশ করেছে। বিএনপি একটি বড় দল। সবাইকে মূল্যায়ন করতে জানে, শিখেছে এবং করেছে। আমিও চাই, তাদের নিয়ে বিএনপি আরও শক্তিশালী হোক। আমরা আগামীতে আরও ভালো ভালো কাজ করব। আর যুবসমাজ, যারা অনেক কিছু হয়তো আমাদেরকে এখনো বুঝতে পারে না, তাদেরকে পাশে এনে আমরা একটা শক্তিশালী ঢাকা-১৯ এ বিএনপি করতে চাই। সেটিই আমাদের লক্ষ্য। এদেরকে নিয়ে আমরা সেই পথে হাঁটব।

এনসিপির ঢাকা জেলা উত্তরের যুগ্ম আহ্বায়ক ফয়সাল খান বলেন, আসাদুল ইসলাম মুকুলের এনসিপি ছেড়ে বিএনপিতে যোগদান তার একান্ত ব্যক্তিগত বিষয়।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯