শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, ইনকিলাব মঞ্চের সদস্য আটক

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, ইনকিলাব মঞ্চের সদস্য আটক

গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করার অভিযোগে মো. আব্দুল্লাহ সিফাত (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবক ‘ইনকিলাব মঞ্চ’-এর গাছা শাখার সদস্য বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাছা থানা পুলিশ তাকে আটক করে।

আটক আব্দুল্লাহ সিফাত গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাইলকুর টিনের মসজিদ এলাকার মো. সিকান্দার আলীর ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি আব্দুল্লাহ সিফাত তার বাড়িতে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে তিনি প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে বিষয়টি পুলিশের নজরে এলে তাকে আটক করা হয়।

এদিকে সিফাতকে আটকের খবর ছড়িয়ে পড়লে গাছা থানার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন গাজীপুর মহানগর যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম তারেক ও সিনিয়র মুখ্য সংগঠক শাকিল সর্দারের নেতৃত্বে নেতাকর্মীরা থানায় অবস্থান নেন। তারা সিফাতকে মুক্তি না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 

অন্যদিকে, সিফাতকে আটকের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতেই এনসিপি ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা থানার সামনে মুখোমুখি অবস্থান নেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ঘটনায় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাহী কাউন্সিল সদস্য অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ। এটা তো হাসিনার আমলের প্র‍্যাক্টিস ছিল। সে যে ভাষায় কথা বলুক এটা তারা নাগরিক অধিকার। তাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কটু কথার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

আরও

‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য জানাল পুলিশ

জাতীয়

‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য জানাল পুলিশ

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ‘১৫ হাজারের অধিক শিশু নিখোঁজের’ বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সং...

২০২৬-০৯-০৩ ২২:২৫

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটের সিটের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণের বার

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটের সিটের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণের বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে প্রায় ৯ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার জব্দ করেছে ঢা...

২০২৬-০৯-০৩ ২২:২২

বাংলাদেশের কার্বন বাণিজ্যে বিপুল সম্ভাবনা দেখছে সিঙ্গাপুর

জাতীয়

বাংলাদেশের কার্বন বাণিজ্যে বিপুল সম্ভাবনা দেখছে সিঙ্গাপুর

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার মিচেল লি বলেছেন, আন্তর্জাতিক কার্বন বাজার কাজে লাগিয়ে নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্...

২০২৬-০৯-০৩ ১৯:৫০

রেলওয়ের গুরুত্বপূর্ণ তিন পদে নতুন দায়িত্ব পেলেন যারা

জাতীয়

রেলওয়ের গুরুত্বপূর্ণ তিন পদে নতুন দায়িত্ব পেলেন যারা

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন), অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এবং পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক- এই তিন গুর...

২০২৬-০৯-০৩ ১৯:৪৫