বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

রেলওয়ের গুরুত্বপূর্ণ তিন পদে নতুন দায়িত্ব পেলেন যারা

রেলওয়ের গুরুত্বপূর্ণ তিন পদে নতুন দায়িত্ব পেলেন যারা

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন), অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এবং পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক- এই তিন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মো. সুবক্তগীণকে ঢাকার রেলভবনে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বর্তমানে অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) পদে চলতি দায়িত্ব পালন করা মামুনুল ইসলাম পিইঞ্জকে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে চলতি দায়িত্বে থাকা আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্বের পাশাপাশি যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান।

 

আরও

তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী

জাতীয়

তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী

দেশে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে ৪০০টির বেশি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ...

২০২৬-০৯-০৩ ১৮:১৪

প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়

প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...

২০২৬-০৯-০৩ ১৬:১৫

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কার্যকর ভূমিকা রাখছে: শামা ওবায়েদ

জাতীয়

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কার্যকর ভূমিকা রাখছে: শামা ওবায়েদ

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কার্যকর ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

২০২৬-০৯-০৩ ১৫:০২

দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি

জাতীয়

দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি

দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রা...

২০২৬-০৯-০৩ ১৪:৫৮

ধর্ম নয়, মেধার ভিত্তিতে মূল্যায়ন করবে তারেক রহমানের সরকার: রিজভী

জাতীয়

ধর্ম নয়, মেধার ভিত্তিতে মূল্যায়ন করবে তারেক রহমানের সরকার: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামীর বাংলাদেশে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিত...

২০২৬-০৯-০৩ ১৪:৩৬