বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

নারী কর্মীদের সুরক্ষায় ১৩ দেশে ২২ ল’ ফার্মের সঙ্গে সরকারের চুক্তি

নারী কর্মীদের সুরক্ষায় ১৩ দেশে ২২ ল’ ফার্মের সঙ্গে সরকারের চুক্তি

বিদেশে কর্মরত বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষা ও আইনি সহায়তা নিশ্চিত করতে ১৩টি দেশের ২২টি ল’ ফার্মের সঙ্গে সরকারের চুক্তি হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। পর্যায়ক্রমে আরও দেশে এ ধরনের আইনি সহায়তার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংসদে সরকারি দলের সংরক্ষিত মহিলা আসন-৩১-এর সদস্য মোছা. সানজিদা ইয়াসমিনের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, নারী কর্মীদের সুরক্ষায় সৌদি আরবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দুটি ‘সেফ হোম’ পরিচালিত হচ্ছে। এছাড়া ওমানেও একটি সেফ হোম রয়েছে। বিদেশে কোনো বাংলাদেশি নারী বা পুরুষ কর্মী নিয়োগকর্তার দ্বারা নিগৃহীত হলে চুক্তিবদ্ধ ল’ ফার্মগুলোর মাধ্যমে আইনগত প্রতিকার নেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি মন্ত্রণালয়ের দুটি কল সেন্টারের মাধ্যমেও কর্মীরা অভিযোগ জানাতে পারেন।

নুরুল হক নুর বলেন, বাংলাদেশি নারী কর্মীরা প্রধানত সৌদি আরব, ওমান, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করছেন। এছাড়া হংকংসহ আরও কয়েকটি দেশে হাউসকিপিং ও কেয়ারগিভিং খাতে তারা কর্মরত রয়েছেন। অতীতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশি নারী কর্মীদের নিগৃহীত হওয়ার ঘটনা ঘটলেও বর্তমানে এ ধরনের ঘটনা আগের তুলনায় অনেক কমেছে।

বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে নারী কর্মীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

ওমানে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা

সরকারি দলের সংরক্ষিত মহিলা আসনের সদস্য নিপুন রায় চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে নুরুল হক নুর বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ওমানের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের জন্য খসড়া পাঠানো হয়েছে। এমওইউটি স্বাক্ষরিত হলে বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এক কোটি মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন দেশের দূতাবাসের মাধ্যমে কর্মীর চাহিদাপত্র সংগ্রহ করা হচ্ছে। কোন দেশে কী ধরনের দক্ষ কর্মীর প্রয়োজন, সেই চাহিদার ভিত্তিতে দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে প্রস্তুত করা হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, গত ১৭ থেকে ১৮ মে কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশ সফর করেন। এ সময় কাতারের চাহিদা অনুযায়ী পাঁচটি ট্রেডে পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে বিশেষভাবে প্রস্তুত করে সেখান থেকে কর্মী নেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে।

জর্ডানে ছয় মাসে ৭,৬৮৩ কর্মী

নুরুল হক নুর বলেন, জর্ডানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে গত ছয় মাসে ৭ হাজার ৬৮৩ জন গার্মেন্টস কর্মী পাঠানো হয়েছে। জর্ডানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে এসব কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার কিছুটা সংকুচিত থাকলেও দুবাইয়ের একটি ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে ৬০০ জন চালক নিয়েছে জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে আরও বিভিন্ন কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। এসব কোম্পানির চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত কর্মী তৈরি করা হচ্ছে।

প্রতারণাকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা

নীলফামারী-৩ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য ওবায়দুল্লাহ সালাফির সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের প্রতারণা বা জিম্মি করার সঙ্গে জড়িত অসাধু চক্রের বিরুদ্ধে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করছেন। এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশের কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে দেশে ফেরার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিবাসন ব্যয় কমানো অগ্রাধিকার

সরকারি দলের সংরক্ষিত মহিলা আসন-২৫-এর সদস্য মোছা. সুরাইয়া জেরিনের সম্পূরক প্রশ্নের জবাবে নুরুল হক নুর বলেন, বিদেশে কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় কমানো সরকারের অন্যতম অগ্রাধিকার। ২০১৩ সালে এ বিষয়ে একটি খসড়া ব্যয় নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে বৈদেশিক মুদ্রার বিনিময় হার, বিশেষ করে ডলারের মূল্যের পরিবর্তন এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সেই ব্যয় কাঠামো হালনাগাদ করা হচ্ছে। হালনাগাদ শেষে তা বাস্তবায়নে জোর দেওয়া হবে।

বিদেশে কর্মীদের কাজ নিশ্চিত করার প্রক্রিয়া সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, কোনো বিদেশি কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য চাহিদাপত্র দিলে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং তা যাচাই করে। কর্মীদের কাজ, বেতন, থাকার পরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধা যাচাইয়ের পর বিএমইটি ক্লিয়ারেন্স দেওয়া হয়।

তিনি বলেন, বিএমইটির ক্লিয়ারেন্স নিয়ে বিদেশে যাওয়া কর্মীদের ক্ষেত্রে কাজসংক্রান্ত সমস্যা তুলনামূলকভাবে কম হয়। তবে বিশেষ বিবেচনায় এক থেকে পাঁচজন পর্যন্ত কর্মীর ভিসা বা ডিমান্ড লেটার দূতাবাসের মাধ্যমে অ্যাটেস্টেশন ছাড়াই অনুমোদনের যে সুযোগ রয়েছে, তার কিছু অপব্যবহার হচ্ছে। এ ধরনের অপব্যবহার বন্ধে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

আরও

তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী

জাতীয়

তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: বাণিজ্যমন্ত্রী

দেশে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে ৪০০টির বেশি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ...

২০২৬-০৯-০৩ ১৮:১৪

প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়

প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...

২০২৬-০৯-০৩ ১৬:১৫

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কার্যকর ভূমিকা রাখছে: শামা ওবায়েদ

জাতীয়

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কার্যকর ভূমিকা রাখছে: শামা ওবায়েদ

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কার্যকর ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

২০২৬-০৯-০৩ ১৫:০২

দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি

জাতীয়

দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি

দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রা...

২০২৬-০৯-০৩ ১৪:৫৮

ধর্ম নয়, মেধার ভিত্তিতে মূল্যায়ন করবে তারেক রহমানের সরকার: রিজভী

জাতীয়

ধর্ম নয়, মেধার ভিত্তিতে মূল্যায়ন করবে তারেক রহমানের সরকার: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামীর বাংলাদেশে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিত...

২০২৬-০৯-০৩ ১৪:৩৬