বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বগুড়ায় কিশোর গ্যাং ‘জালাল গ্রুপে’ র‌্যাবের হানা, অস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার ১১

বগুড়ায় কিশোর গ্যাং ‘জালাল গ্রুপে’ র‌্যাবের হানা, অস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার ১১

বগুড়ার শাজাহানপুরে কিশোর গ্যাং ‘জালাল গ্রুপ’-এর বিরুদ্ধে পৃথক দুটি অভিযান চালিয়েছে র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্প। অভিযানে দেশীয় তৈরি বিপুলসংখ্যক ধারালো অস্ত্র, ইয়াবা, মোবাইল ফোন ও সিমকার্ডসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ১৪ বছর বয়সী একটি শিশুও রয়েছে, যাকে আইনশৃঙ্খলা বাহিনীর ভাষায় ‘আইনের সহিত সংঘাতে জড়িত শিশু’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

র‌্যাব-১২ জানায়, বুধবার (১৯ আগস্ট) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল তালপুকুরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. বাপ্পী হাসান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে লোহার তৈরি দুটি চাপাতি, ১৩টি ইয়াবা ট্যাবলেট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়।

এর প্রায় দুই ঘণ্টা পর ভোর ৫টার দিকে একই ইউনিয়নের শাবরুল হাটখোলাপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় মো. ইউসুফ প্রামাণিক (২২), মো. জালাল মন্ডল (৩৮), মো. রাব্বি হাসান (২২), মো. মেহেদী হাসান (২৩), মো. রিপন প্রামাণিক (২৭), মো. আকাশ প্রামাণিক (১৯), মো. শুভ (২০), মো. কাইয়ম প্রামাণিক (১৯), মো. কাউছার হোসেন (২০) এবং ১৪ বছর বয়সী এক শিশুকে গ্রেপ্তার করা হয়।

দ্বিতীয় অভিযানে তাদের কাছ থেকে লোহার তৈরি ৯টি চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি ও একটি বল্লম উদ্ধার করা হয়। এছাড়া পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১১টি সিমকার্ড জব্দ করা হয়েছে।
এক গ্রুপ, একাধিক মামলার ছায়া র‌্যাবের সিডিএমএস যাচাইয়ে গ্রেপ্তার বাপ্পী হাসানের বিরুদ্ধে শাজাহানপুর থানায় ২০২৪ সালের একটি মামলার তথ্য পাওয়া গেছে। ওই মামলায় তার বিরুদ্ধে অপহরণ, হত্যাচেষ্টা, মারধর, চাঁদাবাজিসহ দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ রয়েছে।

অন্যদিকে গ্রেপ্তার জালাল মন্ডলের বিরুদ্ধেও একাধিক মামলা থাকার তথ্য পেয়েছে র‌্যাব। এর মধ্যে কাহালু থানায় ২০২৩ সালের একটি মামলায় মারধর, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ একাধিক ধারায়; বগুড়া সদর থানায় ২০১৯ সালের একটি মাদক মামলায় এবং শাজাহানপুর থানায় ২০২৩ সালের একটি অস্ত্র আইনের মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, জালাল মন্ডলের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা থাকা এবং এবার বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় ‘জালাল গ্রুপ’-এর কর্মকাণ্ড নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ইয়াবার সঙ্গে অস্ত্র—অপরাধের দ্বৈত জাল?

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একসঙ্গে ইয়াবা ও বিপুলসংখ্যক ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনা শাজাহানপুরের শাবরুল এলাকায় অপরাধী চক্রের তৎপরতার একটি উদ্বেগজনক চিত্র সামনে এনেছে। বিশেষ করে গ্রুপটির সঙ্গে তরুণ ও কিশোরদের সম্পৃক্ততার অভিযোগ স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি করেছে।

র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে জব্দ করা আলামতসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাবের এই অভিযানে মোট ১১ জন গ্রেপ্তার, ১১টি ধারালো অস্ত্রসহ মোট ১৫টি দেশীয় অস্ত্র, ১৩টি ইয়াবা ট্যাবলেট, ৭টি মোবাইল ফোন এবং ১২টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

আরও

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩

নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ৪

সারা দেশ

নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ৪

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবা...

২০২৬-১০-০৭ ১৫:১৬