বুধবার (৫ আগস্ট) বিকেলে বেনাপোল চেকপোস্টে ভারতে যাওয়ার সময় সন্দেহজনক আচরণের কারণে ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তল্লাশিতে তাঁর কাছ থেকে ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।
আটক ওই ব্যক্তির নাম মোবারক হোসেন। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার তাজউদ্দীনের ছেলে।