রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বাতিল হয়ে যাচ্ছে কুয়েতের বিশেষ ভিসা সুবিধা

বাতিল হয়ে যাচ্ছে কুয়েতের বিশেষ ভিসা সুবিধা

কুয়েতে ভিজিট ভিসা এবং দেশটির বাইরে অবস্থানরত প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর বিশেষ সুবিধা আগামী ১ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এরপর থেকে ভিসা ও ছুটির অনুমতিপত্রের ক্ষেত্রে আগের নিয়মই অনুসরণ করতে হবে।

শনিবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে বিভিন্ন ধরনের ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সাময়িকভাবে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সময় দেওয়া হচ্ছিল। একইভাবে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ছুটির মেয়াদও বিশেষ ব্যবস্থায় তিন মাস পর্যন্ত বাড়ানো হয়েছিল।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে এই বিশেষ সুবিধা আর থাকছে না। ফলে ভিজিট ভিসার মেয়াদ শেষ হলে অতিরিক্ত সময় পাওয়ার সুযোগ থাকবে না। দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের ক্ষেত্রেও ছুটির অনুমতিপত্রের নির্ধারিত মেয়াদই কার্যকর হবে।

চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে বিমান চলাচল ও আন্তর্জাতিক যোগাযোগে বিভিন্ন ধরনের বিঘ্ন দেখা দেয়। এতে অনেক ভিজিট ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে কুয়েত ছাড়তে পারেননি। আবার ছুটিতে থাকা অনেক প্রবাসীও সময়মতো কুয়েতে ফিরতে পারেননি।

এ পরিস্থিতিতে অনিচ্ছাকৃতভাবে ভিসা বা আবাসন আইন লঙ্ঘনের ঝুঁকি কমাতে সাময়িকভাবে স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির ব্যবস্থা চালু করে কুয়েত সরকার। নির্দিষ্ট কিছু ভিজিট ভিসা এবং দেশের বাইরে থাকা প্রবাসীদের ছুটির অনুমতিপত্রে এই সুবিধা দেওয়া হয়।

তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার সেই বিশেষ ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। ১ সেপ্টেম্বর থেকে ভিসা ও ছুটির অনুমতিপত্রের ক্ষেত্রে আগের নির্ধারিত নিয়মই কার্যকর হবে।

আরও

কলকাতা হোটেলে আগুন: ৯৬ ঘণ্টা পর স্বজনদের কাছে ৫ বাংলাদেশির মরদেহ হস্তান্তর

জাতীয়

কলকাতা হোটেলে আগুন: ৯৬ ঘণ্টা পর স্বজনদের কাছে ৫ বাংলাদেশির মরদেহ হস্তান্তর

কলকাতার আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি পর্যটকদের মধ্যে পাঁচজনের মরদেহ ৯৬ ঘণ্টা পর স্বজনদের কাছে হস্তান্ত...

২০২৬-০৮-২২ ১৯:৩৭

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী, ছুটিতে যাচ্ছেন কি ড. খলিলুর রহমান?

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী, ছুটিতে যাচ্ছেন কি ড. খলিলুর রহমান?

পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই সঙ্গে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানে...

২০২৬-০৮-২২ ১৯:৩৩

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে...

২০২৬-০৮-২২ ১৯:০২

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

জাতীয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত পাঁচ ম...

২০২৬-০৮-২২ ১৮:১০

'চাঁদাবাজ-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা, ছাড় পাবেন না ব্যর্থ কর্মকর্তারাও'

জাতীয়

'চাঁদাবাজ-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা, ছাড় পাবেন না ব্যর্থ কর্মকর্তারাও'

ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়ে...

২০২৬-০৮-২২ ১৮:০৮

ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে

জাতীয়

ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে

সরকারের ছয় মাসের পথচলায় বাংলাদেশের পররাষ্ট্রনীতির সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর একটি হয়ে উঠেছে প্রতিবেশী ভারতের...

২০২৬-০৮-২২ ১৬:৩০