শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদা না দেয়ায় হামলার শিকার চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে যেসব কর্মকর্তা ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তবে পুলিশের আরও কিছু কাজ বাকি আছে।
তিনি বলেন, আমরা সন্ত্রাসীদের নির্মূল করতে চাই। ডিএমপি ও মেট্রোপলিটন এলাকায় যারা চাঁদাবাজ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।
চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনও সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। তাদের সঙ্গে পুলিশের কোনও সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেই সদস্যদেরও তালিকাভুক্ত করা হবে। জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।
উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর গত সোমবার (১৭ আগস্ট) হামলা চালিয়েছে একদল দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় বর্তমানে ওই চিকিৎসক ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।