রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবি

ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবি

ভারতের ওড়িশা রাজ্যের উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে এক বাংলাদেশিসহ ২৪ জন নাবিক ছিলেন।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার (২২ আগস্ট) ডুবে যাওয়া এমভি ওশেন উইনারের নাবিকদের মধ্যে ২০ চীনের, তিনজন মিয়ানমারের ও একজন বাংলাদেশের নাগরিক।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, জাহাজটি সিঙ্গাপুর যাচ্ছিল। এতে ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। এগুলো ওড়িশা থেকে জাহাজটিতে ভরা হয়েছিল।

এমভি ওশেন উইনার ২০ অগাস্ট স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে রওনা হয়েছিল।

এনডিটিভি জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার ২২ অগাস্ট স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে জানতে পারে যে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

জাহাজটির পরিচালনা কোম্পানি ভিক্টোরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড জাহাজটির বিষয়ে সতর্কতা জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার সহায়তার অনুরোধ জানায়।

খবর পাওয়ার পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী একটি যৌথ উদ্ধার অভিযান শুরু করেছে।

ভারতের একজন ঊর্ধ্বতন আইপিএস কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ‘কতোজন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে তা নিশ্চিত নই আমরা।’

তিনি জানান, বঙ্গোপসাগরের ওই এলাকায় থাকা অন্য জাহাজগুলোকে ঘটনাটি জানিয়ে উদ্ধার অভিযানে সাহায্য করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ভারতীয় কোস্টগার্ডের জাহাজ বরদ ও আনমোলকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য পাঠানো হয়েছে। বিজিত নামের তৃতীয় আরেকটি জাহাজ এই অভিযানে সাহায্য করতে শ্রী বিজয়া পুরম থেকে রওনা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতীয় কোস্টগার্ড এ পর্যন্ত একটি লাইফ র‌্যাফ্ট থেকে দুইজনকে উদ্ধার করছে। কী কারণে এমভি ওশেন উইনার ডুবে গেছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

আরও

কলকাতা হোটেলে আগুন: ৯৬ ঘণ্টা পর স্বজনদের কাছে ৫ বাংলাদেশির মরদেহ হস্তান্তর

জাতীয়

কলকাতা হোটেলে আগুন: ৯৬ ঘণ্টা পর স্বজনদের কাছে ৫ বাংলাদেশির মরদেহ হস্তান্তর

কলকাতার আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি পর্যটকদের মধ্যে পাঁচজনের মরদেহ ৯৬ ঘণ্টা পর স্বজনদের কাছে হস্তান্ত...

২০২৬-০৮-২২ ১৯:৩৭

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী, ছুটিতে যাচ্ছেন কি ড. খলিলুর রহমান?

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী, ছুটিতে যাচ্ছেন কি ড. খলিলুর রহমান?

পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই সঙ্গে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানে...

২০২৬-০৮-২২ ১৯:৩৩

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে...

২০২৬-০৮-২২ ১৯:০২

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

জাতীয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত পাঁচ ম...

২০২৬-০৮-২২ ১৮:১০

'চাঁদাবাজ-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা, ছাড় পাবেন না ব্যর্থ কর্মকর্তারাও'

জাতীয়

'চাঁদাবাজ-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা, ছাড় পাবেন না ব্যর্থ কর্মকর্তারাও'

ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়ে...

২০২৬-০৮-২২ ১৮:০৮

ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে

জাতীয়

ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে

সরকারের ছয় মাসের পথচলায় বাংলাদেশের পররাষ্ট্রনীতির সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর একটি হয়ে উঠেছে প্রতিবেশী ভারতের...

২০২৬-০৮-২২ ১৬:৩০