বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাসার সামনেই দাঁড়িয়ে ছিলেন জামাল, মাথায় গ্যাস সিলিন্ডার পড়ে মৃত্যু

বাসার সামনেই দাঁড়িয়ে ছিলেন জামাল, মাথায় গ্যাস সিলিন্ডার পড়ে মৃত্যু

রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে বহুতল ভবন থেকে নিচে পড়া গ্যাস সিলিন্ডারের আঘাতে জামাল(৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি নিজ বাসার সামনে গেইটে দাঁড়িয়েছিলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কামরাঙ্গীরচর নূরবাগ এলাকার পুরানো পুলিশ ফাঁড়ি গলির একটি বাসার সামনে এই ঘটনায় জামাল গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জামাল নূরবাগ এলাকার ওই গলিতে টিনশেড বাড়িতে সপরিবারে থাকতেন। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন এবং দুই সন্তানের জনক।

জামালের স্ত্রী বিউটি বলেন, রাতে তার স্বামী বাসার গেইটের সামনে দাঁড়িয়ে ছিলেন। তাদের টিনশেড ঘরের দুই পাশে একটি পাঁচতলা ও একটি ছয়তলা ভবন রয়েছে। হঠাৎ পাশের যেকোনো একটি ভবন থেকে একটি গ্যাস সিলিন্ডার প্রথমে তাদের ঘরের টিনের চালের ওপর পড়ে। এরপর সেটি জামালের মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন।

তবে সিলিন্ডারটি কীভাবে বা কোন ভবন থেকে পড়েছে সেটি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছিল।

আরও

লাইসেন্স-লেবেলহীন দই, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সারা দেশ

লাইসেন্স-লেবেলহীন দই, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

দই—বাঙালির খাবারের তালিকায় পরিচিত ও জনপ্রিয় একটি পণ্য। কিন্তু সেই দই যদি তৈরি হয় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে, আবার বাজা...

২০২৬-০৯-১৫ ২০:২৩

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলন

সারা দেশ

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধার সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, মামলা, জবরদখলের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ স্থানীয়...

২০২৬-০৯-১৫ ২০:১৩

নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

সারা দেশ

নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

নীলফামারীতে শুরু হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সদর থানা পুলিশের আয়োজ...

২০২৬-০৯-১৫ ২০:১২

ঢাকা টু রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে প্রস্তুতি বিষয়ে চৌমাথায় ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

সারা দেশ

ঢাকা টু রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে প্রস্তুতি বিষয়ে চৌমাথায় ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা টু রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে প্রস্তুতি বিষয়ে মঙ্গলবার বিকাল ৫ টায় পল...

২০২৬-০৯-১৫ ২০:১১

নীলফামারীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

সারা দেশ

নীলফামারীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

নীলফামারীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-১৫ ২০:১০

সার সিন্ডিকেট করে সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে: এমপি বাবুল

সারা দেশ

সার সিন্ডিকেট করে সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে: এমপি বাবুল

সরকারকে বিব্রত করতে বিভিন্ন সময় সিন্ডিকেট করে সার সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয় সম্...

২০২৬-০৯-১৫ ১৮:৩৪