বুধবার, ৮ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাড়ির ভেতর জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৮ মাসের শিশুর মৃত্যু

বাড়ির ভেতর জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৮ মাসের শিশুর মৃত্যু

ময়মনসিংহ নগরের ব্রহ্মপল্লী এলাকায় বাড়ির ভেতর জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে আজনান আমিন তালুকদার আয়াশ (৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আয়াশের বাবা রেজুয়ানুল আমিন আবির একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে চাকরি করেন। ঘটনার সময় তার মা বন্যা আক্তার নগরের ব্রহ্মপল্লী এলাকায় শিশুটির নানার বাসায় ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, টানা বৃষ্টিতে বাসার ভেতরে পানি ঢুকে যায়। সকালে খেলাধুলা করার পর আয়াশকে নিয়ে তার মা ঘুমিয়ে ছিলেন। পরে শিশুটির নানি এসে দেখতে পান, আয়াশ জমে থাকা পানিতে ডুবে আছে। দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবিরের বন্ধু তামজিদ হোসেন বলেন, খবর পেয়ে তারা দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

শিশুটির বাবা রেজুয়ানুল আমিন আবির বলেন, প্রচণ্ড বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে বাসার ভেতরে পানি ঢুকে যায়। বাচ্চা খেলার ছলে গড়িয়ে পানিতে পড়ে যায়। দেখার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তাকে আর বাঁচানো যায়নি।

এদিকে, মঙ্গলবার (৭ জুলাই) রাত থেকে টানা বৃষ্টিতে ময়মনসিংহ নগরীতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিট থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ৯ ঘণ্টায় নগরীতে ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ।

ভারী বৃষ্টির কারণে বুধবার সকাল থেকেই নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকায় পানি জমে গেছে। রাস্তাঘাট, বাসাবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

আরও

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ২২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার

সারা দেশ

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ২২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২...

২০২৬-০৭-০৮ ১৬:০৩

স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

সারা দেশ

স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

ইরান যুদ্ধের জেরে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুর...

২০২৬-০৭-০৮ ১৫:৫৭

রাজবাড়ীর কালুখালীতে এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করায় বহিষ্কার ৫ পরীক্ষার্থী

সারা দেশ

রাজবাড়ীর কালুখালীতে এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করায় বহিষ্কার ৫ পরীক্ষার্থী

রাজবাড়ীর কালুখালী উপজেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার ও অসাধু উপায় অবলম্বনের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে...

২০২৬-০৭-০৮ ১৪:৪৭

ব্রাজিল-আর্জেন্টিনা পোস্ট ঘিরে হামলা, আহত ২

সারা দেশ

ব্রাজিল-আর্জেন্টিনা পোস্ট ঘিরে হামলা, আহত ২

ফুটবল বিশ্বে ব্রাজিল–আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়। তবে সেই সমর্থনের উত্তাপ এবার মাঠ ছাড়িয়ে পৌঁছে গেল বগ...

২০২৬-০৭-০৮ ১৪:৪৩

ডিবি পরিচয়ে অপহরণ ডাকাতি ও চাঁদাবাজি গ্রেফতার ৪ জন

সারা দেশ

ডিবি পরিচয়ে অপহরণ ডাকাতি ও চাঁদাবাজি গ্রেফতার ৪ জন

‎ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে দুই যুবককে অপহরণ, মারধর ও দস্যুতার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তা...

২০২৬-০৭-০৮ ১৪:৩৭

বিএনপি নেতার বাড়িতে সরকারি সার-ধানবীজের মজুত, অভিযোগের পর কৃষি কর্মকর্তার উপস্থিতিতে কৃষকদের মাঝে বিতরণ

সারা দেশ

বিএনপি নেতার বাড়িতে সরকারি সার-ধানবীজের মজুত, অভিযোগের পর কৃষি কর্মকর্তার উপস্থিতিতে কৃষকদের মাঝে বিতরণ

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় কৃষি প্রণোদনার সরকারি সার ও ধানবীজ কৃষকদের কাছে পৌঁছানোর আগেই স্থানীয় এক বিএনপি নেতার ব্যক্ত...

২০২৬-০৭-০৮ ১৪:২৭