শুক্রবার, ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারায় টাইগাররা। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট দল।

এর আগে একই মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ৮৬ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে।

প্রধানমন্ত্রী বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করবে। এ অর্জনের জন্য তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

আরও

বাংলাদেশ ও ইইউর মধ্যে অংশীদারিত্ব জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত

জাতীয়

বাংলাদেশ ও ইইউর মধ্যে অংশীদারিত্ব জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অভিবাসন, বাণিজ্য, দক্ষতা উন্নয়ন এবং আঞ্চলিক বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন ক্ষেত্...

২০২৬-০৬-১০ ২২:৪১

প্রবাসীদের সুরক্ষায় সংসদীয় কমিটি গঠনের আহ্বান হান্নান মাসউদের

জাতীয়

প্রবাসীদের সুরক্ষায় সংসদীয় কমিটি গঠনের আহ্বান হান্নান মাসউদের

জাতীয় সংসদে প্রবাসী শ্রমিকদের নানা দুর্ভোগ, প্রতারণা ও প্রশাসনিক অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ...

২০২৬-০৬-১০ ২১:১১

কিশোর অপরাধের নতুন ঠিকানা সোশ্যাল মিডিয়া: রাশ টানবে কে?

জাতীয়

কিশোর অপরাধের নতুন ঠিকানা সোশ্যাল মিডিয়া: রাশ টানবে কে?

একসময় কিশোরদের আড্ডা, গল্প আর খেলাধুলা সীমাবদ্ধ ছিল পাড়া-মহল্লা বা স্কুলের মাঠে। যুগের পরিবর্তনে সেই চিরচেনা আড্ডা এখন ব...

২০২৬-০৬-১০ ১৭:৫০

আদ-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়

আদ-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার: স্বাস্থ্যমন্ত্রী

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাবে সন্তুষ্ট নয় সরকার। পাঁচ পৃষ্ঠার জবাব অস্পষ্ট...

২০২৬-০৬-১০ ১৪:৫২

ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনি বৈতরণী পার হতে একটি দলকে ইসলামী ব্যাংকের একটি প্রকল্প থেকে ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন স্...

২০২৬-০৬-০৯ ২৩:২৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামীও ইসলাম নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্...

২০২৬-০৬-০৯ ২৩:১০