বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বান্দরবানের শিলক খাল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

বান্দরবানের শিলক খাল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

বান্দরবানের শিলক খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগষ্ট) বিকালে প্রেসক্লাব এর সামনে রাজবিলা সচেতন এলাকাবাসী ও শিলক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে ‘শিলক খাল রক্ষা করুন, বালু উত্তোলন বন্ধ করুন’ এই দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন নারী পুরুষসহ এলাকাবাসীরা।

এলাকাবাসীর অভিযোগ, শিলক খাল থেকে বালু উত্তোলনের ফলে খালের স্বাভাবিক পরিবেশ ও পানি প্রবাহ হুমকির মুখে পড়ছে। এর প্রভাব পড়তে পারে কৃষি, পরিবেশ ও স্থানীয় জনজীবনেও। তাই অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানান তারা।

মানববন্ধনের বক্তারা বলেন, শিলক খাল স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। খাল থেকে বালু উত্তোলন অব্যাহত থাকলে খালের স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। শিলক খাল শুধু একটি জলাধার নয়, এটি স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। খাল রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে এর ক্ষতি আরও ভয়াবহ হতে পারে। তাই অবৈধ বালু উত্তোলন বন্ধ করে খাল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে বালু উত্তোলন বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে শিলক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ সভাপতি উসাই নু মারমা, সাধারণ সম্পাদক উমংহ্লা উথিসিং মারমাসহ স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯