বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বান্দরবানে লামায় পাহাড়ধসে বাবা-মা-সন্তান'সহ ৫ জন নিহত

বান্দরবানে লামায় পাহাড়ধসে বাবা-মা-সন্তান'সহ ৫ জন নিহত

বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ধসে একই পরিবারের তিন জনসহ পাঁচজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার আজিজনগর ইউপির পাগলার ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পাগলাছড়া এলাকার মৃত আদম আলীর ছেলে মো. ইউনুস (৪০), মো. ইউনুসের স্ত্রী রানু আক্তার (৩৫), তার ছেলে মো. সোলেমান (০৫), একই এলাকার মো. জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে গেলে গভীর রাতে আজিজনগর ইউনিয়নের পাগলাছড়া এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে একই পরিবারের তিনজন নিহত হন। এছাড়াও একই এলাকায় পাহাড় ধসে বসতঘরের ওপর পড়ে স্বামী-স্ত্রী নিহত হন। পরে খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।

এদিকে টানা বৃষ্টির কারণে লামাস'হ বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন ও সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার জন্য মাকিং করা হচ্ছে। এই টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সংযোগ ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে আছে।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, পাহাড়ধসে লামা উপজেলার আজিজনগর এলাকায় একই পরিবারের তিনজনসহ ৫ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

আরও

সিলেট ও চট্টগ্রামে ১০ স্টেশনে পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

সারা দেশ

সিলেট ও চট্টগ্রামে ১০ স্টেশনে পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ু এবং উজানের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান...

২০২৬-০৭-০৯ ১১:৩৫

দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

সারা দেশ

দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব...

২০২৬-০৭-০৯ ১১:৩৩

কমলগঞ্জে সংরক্ষিত বনভূমিতে ৩.২৯ হেক্টর অবৈধ পান বাগান উচ্ছেদ, পিওআর বন মামলা প্রক্রিয়াধীন

সারা দেশ

কমলগঞ্জে সংরক্ষিত বনভূমিতে ৩.২৯ হেক্টর অবৈধ পান বাগান উচ্ছেদ, পিওআর বন মামলা প্রক্রিয়াধীন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের অধীন কুরমা বন বিটের কুরমা খাসিয়া পুঞ্জি সংলগ্ন ছোট পিকল এলাকায় সংরক্ষিত...

২০২৬-০৭-০৯ ০০:৩৮

মাগুরায় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিমের বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

সারা দেশ

মাগুরায় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিমের বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

মোঃ আব্দুর রহিম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাগুরা সদর, মাগুরা-এর বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ব...

২০২৬-০৭-০৮ ২২:৩৩

নীলফামারীতে সড়কে চাঁদাবাজি বন্ধ ও বিআরটিএর নির্ধারিত ভাড়া বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

সারা দেশ

নীলফামারীতে সড়কে চাঁদাবাজি বন্ধ ও বিআরটিএর নির্ধারিত ভাড়া বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

নীলফামারীর ডিমলা উপজেলা থেকে কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া পর্যন্ত সড়কে চাঁদাবাজি, অনুমতিবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং বিআরট...

২০২৬-০৭-০৮ ২২:২৬