শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

বাকৃবিতে পুষ্টি নিরাপত্তা ও খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

বাকৃবিতে পুষ্টি নিরাপত্তা ও খামার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়ের খামারসমূহের সক্ষমতা বৃদ্ধি ও সমন্বিত ব্যবস্থাপনার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে শিক্ষক কমপ্লেক্সের মিটিং রুমে বাকৃবি শিক্ষক সমিতির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে এবং প্রফেসর ড. জাভিদুল হক ভূঞার সঞ্চালনায় এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক। অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সনের ঐতিহাসিক জুলাই শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করা হয়। 

কর্মশালায় বাকৃবির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১৮৬ জন শিক্ষার্থীর ওপর পরিচালিত জরিপের তথ্যের ভিত্তিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার, যেখানে তিনি শিক্ষার্থীদের বর্তমান খাদ্যভ্যাস, পুষ্টিগত অবস্থা এবং তা থেকে উত্তরণের সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরেন। 

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভিসি প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের মাধ্যমে মেধাবী জাতি গঠনে প্রশাসনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খামারগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, শিক্ষক, ট্রেজারার, কর্মকর্তা ও শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।

আরও

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা ও সিরাহ্ ফেস্ট

শিক্ষা-ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা ও সিরাহ্ ফেস্ট

ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে ‘সীরাতুন্নবী (সা.) বিষয়ক আলোচনা’ এবং দুদিনব্যাপী...

২০২৬-০৯-০৯ ১৯:২৫

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা-ক্যাম্পাস

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারি চাকরির নিয়োগে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্বব...

২০২৬-০৯-০৯ ০৮:৩৫

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনে সময় বাড়ল

শিক্ষা-ক্যাম্পাস

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনে সময় বাড়ল

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের জন্য ফের আবেদনের সুযোগ দেওয়া হ...

২০২৬-০৯-০৮ ২৩:১৬

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

শিক্ষা-ক্যাম্পাস

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

২০২৬-২০৩১ অর্থবছরের মধ্যে ইবতেদায়ি মাদ্রাসাসহ দেশের সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন...

২০২৬-০৯-০৮ ১৮:৪০

উচ্চশিক্ষা নিশ্চিতে ৭০০ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবে এমএইচ গ্লোবাল

শিক্ষা-ক্যাম্পাস

উচ্চশিক্ষা নিশ্চিতে ৭০০ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবে এমএইচ গ্লোবাল

বিশ্বের ৭০০ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পর্যায়ক্রমে কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন...

২০২৬-০৯-০৮ ১৭:২২