রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি

বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে ২৮২ জন বাংলাদেশি নাগরিক বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন। শুক্রবার (২০ মার্চ) সকালে তারা ঢাকার উদ্দেশে রওনা হন।

মানামায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দূতাবাসের উদ্যোগে গালফ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট স্থানীয় সময় সকাল ৯টায় বাহরাইন থেকে যাত্রা শুরু করে। ফ্লাইটটি সৌদি আরবের দাম্মাম হয়ে ঢাকায় পৌঁছাবে।

দূতাবাস সূত্রে জানা যায়, যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি প্রবাসীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়। ফ্লাইটে মোট ২৮২ জন যাত্রী রয়েছেন।

এর আগে যাত্রীদের সঙ্গে মতবিনিময়ের জন্য মানামার গোল্ডেন টিউলিপ হোটেলে উপস্থিত হন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। তিনি প্রবাসীদের খোঁজখবর নেন এবং তাদের নিরাপদ যাত্রা কামনা করেন। একই সঙ্গে এই উদ্যোগে সহযোগিতার জন্য গালফ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

আরও

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’: কৃষি সচিব

জাতীয়

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’: কৃষি সচিব

কৃত্রিম সার সংকট সৃষ্টি করে কৃষকদের সারপ্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি এবং সার ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকার...

২০২৬-০৮-১৫ ২০:২৩

৮০ বছরে ভারতের রূপান্তর: বাংলাদেশের জন্য এর তাৎপর্য

জাতীয়

৮০ বছরে ভারতের রূপান্তর: বাংলাদেশের জন্য এর তাৎপর্য

১৫ আগস্ট ভারত তার ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। ভৌগোলিক অবস্থান, ইতিহাস, সংস্কৃতি, নদী, বাণিজ্য এবং ১৯৭১ সালের মুক্তি...

২০২৬-০৮-১৫ ২০:১৭

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

জাতীয়

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা মানবাধিকার নিশ্চিত করারই অংশ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো....

২০২৬-০৮-১৫ ১৮:০৪

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

জাতীয়

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে বেসরকারি শিক্ষকদের অবসরকালীন সুবিধার টাকা পেতে আর অফিসে অফিস...

২০২৬-০৮-১৫ ১৬:১০

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক স্বপ্ন পূরণের পথে বাধা কারা?

জাতীয়

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক স্বপ্ন পূরণের পথে বাধা কারা?

একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ি...

২০২৬-০৮-১৫ ১৫:০৮

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

জাতীয়

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

২০২৬-০৮-১৫ ১২:৩৩