শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাগেরহাটে মাদক ও জুয়াবিরোধী সচেতনতামূলক সভা, ১১ সদস্যের কমিটি গঠন

বাগেরহাটে মাদক ও জুয়াবিরোধী সচেতনতামূলক সভা, ১১ সদস্যের কমিটি গঠন

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের সুলতানপুর এলাকায় মাদক ও জুয়াবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সুলতানপুর বাজারে স্থানীয় জনকল্যাণ সংস্থার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
 

সভায় বক্তারা বলেন, বর্তমানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকের ভয়াবহ থাবায় আক্রান্ত হচ্ছে। একই সঙ্গে অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়ার কারণে অনেক পরিবার আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বক্তারা অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে বাজারসংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ীরা তাদের আস্তানা গড়ে তুলেছিল। তাই মাদক ও জুয়ার বিস্তার রোধে সর্বস্তরের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
 

বক্তারা আরও বলেন, ইউনিয়নকে মাদক, জুয়া ও দুর্নীতিমুক্ত করতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে লেখাপড়া, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
 

সভায় সুলতানপুর এলাকার সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদক, জুয়া এবং সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, নিজাম শেখ, মনির শেখ, আলম ডাকুয়া, নুর মোহাম্মদ শেখ, আব্দুল কুদ্দুস শেখ, আলমগীর ফকির, শাহা ইজারাদার, রুবেল ডাকুয়া, ফজলু বেপারী, আলতাফ শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

সভা শেষে উপস্থিত সদস্যদের মধ্য থেকে মাদকবিরোধী সচেতনতা ও প্রতিরোধ কার্যক্রম পরিচালনার জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

 

আরও

রাষ্ট্রপতি কে, সিদ্ধান্ত আসবে দলীয় বৈঠকের পর

সারা দেশ

রাষ্ট্রপতি কে, সিদ্ধান্ত আসবে দলীয় বৈঠকের পর

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী দলীয় কেউ হবেন, নাকি বাইরের কোনো ব্যক্তিকে সমর্থন দেওয়া হবে—এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হ...

২০২৬-০৭-২৫ ১৬:৫৬

ফেনীর পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশইনের  চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

সারা দেশ

ফেনীর পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাতজন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিন...

২০২৬-০৭-২৫ ১৫:০৭

পটুয়াখালীতে ভাড়া বাসা থেকে সিরিয়ার নাগরিকের মরদেহ উদ্ধার

সারা দেশ

পটুয়াখালীতে ভাড়া বাসা থেকে সিরিয়ার নাগরিকের মরদেহ উদ্ধার

রাজিব সুজন, পটুয়াখালী: পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাজেদ আল খতিব (৭৩) নামে এক সিরীয় নাগরিকের মরদ...

২০২৬-০৭-২৫ ১৫:০৬

উত্তরাঞ্চলের উন্নয়নে সমন্বিত পরিকল্পনার আহ্বান

সারা দেশ

উত্তরাঞ্চলের উন্নয়নে সমন্বিত পরিকল্পনার আহ্বান

উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করে সম্ভাবনাময় জনপদ গড়ে তুলতে বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা—এই পাঁচ জেলার...

২০২৬-০৭-২৫ ১৫:০৫