রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন সুন্দরঘোনা এলাকার বাসিন্দারা। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বাগেরহাট শহরের ব্র্যাক অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্থানীয় এবং সরকারের কিছু সম্পত্তি মিলে কড়ে দিঘির অবস্থান। বিগত দিনে স্থানীয়রা সড়ক বিভাগের কাছ থেকে লিজ গ্রহণ করে শান্তিপূর্ণভাবে মাছ চাষ ও পানি ব্যবহার করত। আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ মুকিদুল ইসলাম ও তার সহযোগী আল আমিন শেখ জোরপূর্বক দখলে নিয়ে পানিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে মাছ চাষ করত। সে সময়ে স্থানীয় কেউ দিঘির পানি ব্যবহার করতে পারেনাই। 

বর্তমান সময়েও ওই ফ্যাসিস্ট আল আমিন শেখ ভুয়া কাগজপত্র তৈরি করে দিঘিটি জোরপূর্বক দখলে রাখতে চাই। সেই স্থানীয় কোন সালিশ মীমাংসা মানে না। বাগেরহাট সদর থানার পক্ষ থেকে একটি সিদ্ধান্ত দেওয়া হলেও সে সেই সিদ্ধান্তে উপেক্ষা করে দিঘিটি দখলে নিতে ব্যাপক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

দিঘি দখলমুক্ত করার দাবি জানালে তাঁদের চুরির অপবাদ দেওয়া হচ্ছে এবং মামলা-হামলার ভয় দেখিয়ে হয়রানি করা হচ্ছে। এ সময় আওয়ামী লীগ নেতা আলামিন শেখ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানান তাঁরা।

বক্তারা বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট সম্পত্তি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অবৈধ দখলে থাকা উচিত নয়। কড়ে দিঘির দখল সংক্রান্ত অভিযোগ তদন্ত করে দিঘিটি দখলমুক্ত করা এবং অভিযোগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে শেখ ফজলু, নূর মোহাম্মদ ছোট, মোহিত মোল্লা, অপু মোল্লা, বাবু শেখ, কাদের শেখ, জে শেখ জাহিদ, জালাল সরদার, তারিখ শেখ, আফজাল শেখ, মিজান মোল্লা, মিজান শেখ, মোহাম্মদ হোসেন, সিরাজুল ইসলাম, মো. আব্দুল্লাহ ও রবিউল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে দিঘি দখল ও হয়রানির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

আরও

দুর্গাপূজায় ৩০০ জনকে বস্ত্র ও অর্থ দিল স্বর্ণগ্রাম

সারা দেশ

দুর্গাপূজায় ৩০০ জনকে বস্ত্র ও অর্থ দিল স্বর্ণগ্রাম

ধর্মীয় উৎসবের আনন্দ যেন আর্থিক অসচ্ছলতার কারণে কারও কাছে ম্লান না হয়—এমন মানবিক প্রত্যয়ে বগুড়ায় অসহায় সনাতন ধর্মাবলম্বীদ...

২০২৬-১০-১০ ২৩:৪৩

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ধামরাই উপজেলা প্রশাসন

সারা দেশ

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ধামরাই উপজেলা প্রশাসন

প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় ঢাকার ধামরাই উপজেলায় একটি নির্মাণাধীন অবৈধ ইটভাটা ভেকু দিয়ে ভেঙে গুঁড়...

২০২৬-১০-১০ ২৩:৪১

ময়মনসিংহ জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নব নির্বাচিত কমিটির শপথ ও পরিচিতি অনুষ্ঠিত

সারা দেশ

ময়মনসিংহ জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নব নির্বাচিত কমিটির শপথ ও পরিচিতি অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, ময়মনসিংহ জেলা শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান...

২০২৬-১০-১০ ২৩:৩৬

পটুয়াখালীতে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সারা দেশ

পটুয়াখালীতে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী সদর উপজেলার নির্মাণাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) প্রধান ফটকের সামনে থেকে আব্বাস সিকদার (২৫) নামে...

২০২৬-১০-১০ ২৩:৩৪