মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাগেরহাটে গভীর রাতে পুলিশ পরিচয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ

বাগেরহাটে গভীর রাতে পুলিশ পরিচয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকায় গভীর রাতে পুলিশ পরিচয়ে একটি বসতবাড়িতে প্রবেশ করে হামলা, ভাঙচুর, মারধর এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ফরিদা বেগম বাগেরহাট সদর মডেল থানায় ৬ জনের নাম উল্লেখসহ আরও ৫-৭ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ১৩ জুলাই রাত আনুমানিক দেড়টার দিকে অভিযুক্তরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা বসতঘরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এতে প্রায় আড়াই লাখ টাকার আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
 

অভিযোগ অনুযায়ী, বাধা দিতে গেলে সোহাগ হাওলাদার নামে এক যুবককে মারধর করা হয়। একপর্যায়ে তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা করা হয় এবং পরে তাকে একটি বাথরুমে আটকে রাখা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা ট্রাংক ও আলমারি ভেঙে প্রায় ৯ ভরি ১০ আনা ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার এবং নগদ ১ লাখ ৩৭ হাজার টাকা নিয়ে যায়। লুট হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ অর্থের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ ৪৫ হাজার টাকা বলে অভিযোগে দাবি করা হয়েছে।
 

ভুক্তভোগী পরিবারের দাবি, জান্নাতি বেগমের স্বামী মাইনুল ইসলাম খান আল-আমিন দীর্ঘদিন ধরে জার্মানিতে বসবাস করেন। পরিবারের কাছে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণালঙ্কার ও মূল্যবান গহনা রয়েছে—এ বিষয়টি স্থানীয়ভাবে পরিচিত ছিল। তাদের অভিযোগ, এ কারণেই আগে থেকেই বাড়িটি অভিযুক্তদের টার্গেটে ছিল। সুযোগ বুঝে পরিকল্পিতভাবে গভীর রাতে পুলিশ পরিচয়ে বাড়িতে প্রবেশ করে হামলা, ভাঙচুর এবং স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করা হয়েছে।
 

অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার আগের দিন ভুক্তভোগীর ছেলে ইয়াসিন ফকির ও তার এক বন্ধু র‍্যাবের হাতে আটক হন। ওই ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া এলাকার অয়ন শেখ (৩০), শাওন শেখ (২৫), সাকিব শেখ (১৯), শিরিনা খাতুন (৪৫), আশিক (১৯) ও জাহাঙ্গীর শেখ (৫৮)।
 

ভুক্তভোগী ফরিদা বেগম জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বিষয়টি আলোচনা করে অভিযুক্তদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

সারা দেশ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর...

২০২৬-০৯-১৫ ১৭:০৩

সময় টিভির নড়াইল প্রতিনিধির বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ

সারা দেশ

সময় টিভির নড়াইল প্রতিনিধির বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ

সময় টিভির নড়াইল জেলা প্রতিনিধি সজিব রহমানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। নড়াইল সদর উপজেলার বিছালি এলাকার মোঃ...

২০২৬-০৯-১৫ ১৭:০১

গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়িতে নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিএনপি নেতার শাস্তির দাবিতে...

২০২৬-০৯-১৫ ১৬:৫৮

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় ছোরা, খেলনা পিস্তল, ভুয়া পুলিশ পরিচয়পত্র ও অস্ত্র...

২০২৬-০৯-১৫ ১৬:৫৭

বাবাকে হত্যা করে রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ

সারা দেশ

বাবাকে হত্যা করে রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় দুই আসাম...

২০২৬-০৯-১৫ ১৬:৫৬

ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডে সন্তোষ চিফ প্রসিকিউটরের

সারা দেশ

ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডে সন্তোষ চিফ প্রসিকিউটরের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্...

২০২৬-০৯-১৫ ১৫:৪২