সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাগেরহাটে বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ, ছেলেসহ আরও দু’জনের উপর ফের হামলা

বাগেরহাটে বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ, ছেলেসহ আরও দু’জনের উপর ফের হামলা

বাগেরহাটের কচুয়া উপজেলায় এক ৭০ ঊর্ধ্ব বৃদ্ধকে মারধর করে খালের পানিতে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আহত বৃদ্ধের ছেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, পরবর্তীতে বাদীসহ আরও এক ব্যক্তির উপরও সংঘবদ্ধ হামলা চালানো হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১২ মে মঙ্গলবার সকালে কচুয়া উপজেলার বকুলতলা বাজারে যাওয়ার পথে ভান্ডারকোলা গ্রামের বাসিন্দা রতন দাস (৭০)-এর উপর হামলা চালায় একই এলাকার গোবিন্দ কুমার দাস। কোনো প্রকার উসকানি ছাড়াই তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে সরকারি সিএন্ডবি খালের পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
বর্তমানে গুরুতর আহত রতন দাস কচুয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের দাবি, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।


এদিকে ঘটনার জের ধরে গত ১৪ মে রাতের দিকে তুষার কুমার দাস ও প্রবীর দাস গোপালের উপর পুনরায় সংঘবদ্ধ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন— গোবিন্দ কুমার দাস, গোপী কান্ত দাস, সুমিত্রা রানী দাস, মিতা রানী দাস ও সাথী রানী দাসসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।


অভিযোগে বলা হয়, হামলাকারীরা দেশীয় অস্ত্র, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগী পরিবার জানায়, অভিযুক্তরা প্রভাবশালী ও সহিংস প্রকৃতির হওয়ায় তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। যেকোনো সময় আবারও হামলার আশঙ্কা করছেন তারা।


এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
এর আগেও ২০২৪ সালের নভেম্বরে একই পরিবারের উপর গোবিন্দ দাস ও গোপিকান্ত দাস হামলা চালিয়ে বসত ঘর ভাঙচুর ও নারীসহ তিনজনকে আহত করেছিল।


এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

ধামরাইয়ে কোনো খাস বা ভিপি জমি প্রভাবশালীদের দখলে থাকবে না: তমিজ উদ্দিন এমপি

সারা দেশ

ধামরাইয়ে কোনো খাস বা ভিপি জমি প্রভাবশালীদের দখলে থাকবে না: তমিজ উদ্দিন এমপি

ধামরাইয়ে কোনো সরকারী খাস জমি বা ভিপি জমি কোনো প্রভাবশালী ব্যক্তি ভোগদখল করে রাখতে পারবে না। সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করে...

২০২৬-০৯-১৪ ১৮:১৫

জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়তে চায় সরকার

সারা দেশ

জ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতায় ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়তে চায় সরকার

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি বলেছেন, নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশ...

২০২৬-০৯-১৪ ১৭:১৩

মহেশপুর ৫৮ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ, আটক দুই

সারা দেশ

মহেশপুর ৫৮ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ, আটক দুই

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪৮ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্...

২০২৬-০৯-১৪ ১৬:৫৬

সুশাসনের পথে যে কোন অন্তরায় দূর করা হবে -আইনমন্ত্রী

সারা দেশ

সুশাসনের পথে যে কোন অন্তরায় দূর করা হবে -আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন, সুশাসনের পথে যে কোন অন্তরায় দূর করা হবে। তিনি আজ (সোমবার) দুপুর...

২০২৬-০৯-১৪ ১৬:৫৫

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সারা দেশ

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় সেপ্টেম্বর /২০২৬ মাসের উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ই সেপ্টেম্বর )সকাল...

২০২৬-০৯-১৪ ১৬:৫৪

কালীগঞ্জে আ.লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন নাশকতা নাকি দুর্ঘটনা, ক্ষয়ক্ষতি নিয়ে মালিক-ফায়ার সার্ভিসের ভিন্ন দাবি

সারা দেশ

কালীগঞ্জে আ.লীগ নেতার ফার্নিচারের দোকানে আগুন নাশকতা নাকি দুর্ঘটনা, ক্ষয়ক্ষতি নিয়ে মালিক-ফায়ার সার্ভিসের ভিন্ন দাবি

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্ব...

২০২৬-০৯-১৪ ১৬:৫২