বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাগেরহাট ২৫০ শয্যা সদর হাসপাতালে জনবল সংকট ও অব্যবস্থাপনা: সংসদে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

বাগেরহাট ২৫০ শয্যা সদর হাসপাতালে জনবল সংকট ও অব্যবস্থাপনা: সংসদে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চরম চিকিৎসক সংকট, অব্যবস্থাপনা এবং আইসিইউ ইউনিট চালু না হওয়াসহ নানা অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়ে জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয় (বিধি-৭১) এর আওতায় স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। 

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তিনি বলেন, বাগেরহাট জেলার প্রায় ২০ লক্ষ মানুষের জন্য স্বাস্থ্যসেবা ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। জেলার অধিকাংশ উপজেলা হাসপাতাল অবকাঠামোগতভাবে দুর্বল ও চিকিৎসক সংকটে জর্জরিত হওয়ায় সাধারণ মানুষকে জেলা সদর হাসপাতালের ওপর অতিমাত্রায় নির্ভর করতে হচ্ছে।

তিনি আরও জানান, ২০২১ সালে হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল এখনো সম্পূর্ণভাবে বাস্তবায়ন হয়নি। ২০২২ সালে পদ সৃষ্টি হলেও অধিকাংশ পদই শূন্য অবস্থায় রয়েছে। বর্তমানে সিনিয়র কনসালটেন্ট ১০টি পদের মধ্যে ৮টি শূন্য, জুনিয়র কনসালটেন্ট ১৬টি পদের মধ্যে ১১টি শূন্য এবং চিবাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে তীব্র চিকিৎসক সংকট ও অব্যবস্থাপনা: সংসদে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণকিৎসক পদের ৫৭টির মধ্যে ৪২টি পদ শূন্য রয়েছে।

এছাড়া হাসপাতালটিতে ১০ শয্যার আইসিইউ ইউনিট থাকলেও দীর্ঘদিনেও তা চালু করা সম্ভব হয়নি বলে সংসদে উল্লেখ করা হয়। একইসঙ্গে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত কর্মচারীরা গত এক থেকে দেড় বছর ধরে বেতন না পাওয়ায় মানবিক সংকট সৃষ্টি হয়েছে বলেও তিনি জানান।

স্থানীয়দের মতে, চিকিৎসক সংকট দ্রুত নিরসন, আইসিইউ ইউনিট চালু এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা উন্নত না করলে জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ স্বাস্থ্যমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


 

আরও

গাইবান্ধায় গৃহবধূর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধূর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলায় জোসনা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য...

২০২৬-০৪-২১ ২১:১১

ফেনীর বিলোনিয়া স্থলবন্দর: ভারতীয় বাণিজ্যে সম্ভাবনার কেন্দ্র

সারা দেশ

ফেনীর বিলোনিয়া স্থলবন্দর: ভারতীয় বাণিজ্যে সম্ভাবনার কেন্দ্র

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ২০০৯ সালের ২৩ ফেব্রুয়ারি বিলোনিয়া শুল্ক স্টেশনকে স্থল...

২০২৬-০৪-২১ ১৯:৫৬

নারায়ণগঞ্জে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, বিক্ষোভের মুখে সময় বাড়িয়ে পুনরায় পরীক্ষা গ্রহণ

সারা দেশ

নারায়ণগঞ্জে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, বিক্ষোভের মুখে সময় বাড়িয়ে পুনরায় পরীক্ষা গ্রহণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুল প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভের মুখপ দেড় ঘন্ট...

২০২৬-০৪-২১ ১৭:৫০

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসির প্রথম দিন: অনুপস্থিত ১,১৭৮, বহিষ্কার ১

সারা দেশ

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসির প্রথম দিন: অনুপস্থিত ১,১৭৮, বহিষ্কার ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড–এর অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রথম দিন শান্তিপ...

২০২৬-০৪-২১ ১৭:৪০

ভোলার দৌলতখানে ৪ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড

সারা দেশ

ভোলার দৌলতখানে ৪ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড

ভোলার দৌলতখানে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে স্থানান্তরের সময় প্রায় ৪ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড।

২০২৬-০৪-২১ ১৭:৩৫