সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট-ড্রোন হামলা, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট-ড্রোন হামলা, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস ও একটি কূটনৈতিক স্থাপনায় পুনরায় রকেট ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ মার্চ) নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সূত্রগুলো জানায়, রকেট এবং একটি বিস্ফোরক ড্রোন দিয়ে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে দূতাবাস এলাকায় সাইরেন বেজে ওঠে এবং নিকটবর্তী স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এছাড়া, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মার্কিন কূটনৈতিক স্থাপনাকেও লক্ষ্য করে অন্তত তিনটি বিস্ফোরক ড্রোন হামলা চালানো হয়। এতে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে সি-র‍্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় বলে জানিয়েছে সূত্রগুলো।

এসব হামলা ইরান কিংবা তাদের প্রক্সিগষ্ঠীগুলো চালিয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। এছাড়া তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তারা জানায়, নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা চলছে এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও

পুরোনো যোগাযোগব্যবস্থার ত্রুটিতে যুক্তরাষ্ট্রের আকাশপথে বিপর্যয়

আন্তর্জাতিক

পুরোনো যোগাযোগব্যবস্থার ত্রুটিতে যুক্তরাষ্ট্রের আকাশপথে বিপর্যয়

একটি রক্ষণাবেক্ষণকাজ, আর তাতেই কার্যত থমকে গেল যুক্তরাষ্ট্রের আকাশপথ। পুরোনো তামার তারের যোগাযোগব্যবস্থা বদলে ফাইবার কেব...

২০২৬-১১-১৫ ১০:৪৪

চীনে ঐতিহাসিক বৈঠকে তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী

আন্তর্জাতিক

চীনে ঐতিহাসিক বৈঠকে তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছে। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এ বৈঠক...

২০২৬-১১-১৪ ১০:১৬

যুদ্ধ থামার ইঙ্গিত ট্রাম্পের, ইরানের শর্তে আটকে শান্তির পথ

আন্তর্জাতিক

যুদ্ধ থামার ইঙ্গিত ট্রাম্পের, ইরানের শর্তে আটকে শান্তির পথ

যুদ্ধের দামামা কিছুটা স্তিমিত, কিন্তু শান্তির দরজা এখনো পুরোপুরি খোলেনি। আট মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর মার...

২০২৬-১১-১০ ১৯:৩৭

চার দেশে ব্যালট বিপ্লব, কর্তৃত্ববাদের বিরুদ্ধে গণতন্ত্রের নতুন বার্তা

আন্তর্জাতিক

চার দেশে ব্যালট বিপ্লব, কর্তৃত্ববাদের বিরুদ্ধে গণতন্ত্রের নতুন বার্তা

বিশ্বের চার প্রান্তে সাম্প্রতিক চারটি নির্বাচনে বড় ধাক্কা খেয়েছেন কর্তৃত্ববাদী প্রবণতার নেতারা। ব্রাজিল, সার্বিয়া, ইসরায়...

২০২৬-১১-১০ ১১:৫৩

গুরুর ছায়া ছেড়ে নিজের পথে ভ্যান্স, লক্ষ্য হোয়াইট হাউস!

আন্তর্জাতিক

গুরুর ছায়া ছেড়ে নিজের পথে ভ্যান্স, লক্ষ্য হোয়াইট হাউস!

ট্রাম্পের সবচেয়ে অনুগত সহযোগীদের একজন তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। ট্রাম্প...

২০২৬-১১-০৮ ১৯:৫৮

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

মার্কিন মধ্যবর্তী নির্বাচন সাধারণত দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য, প্রেসিডেন্টের জনপ্রিয়তা এবং কংগ্রেসের নি...

২০২৬-১১-০৫ ১৭:০৮