বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

বাবুগঞ্জে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের দাবি

বাবুগঞ্জে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের দাবি

বরিশালের বাবুগঞ্জে দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকার পর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের দাবি উঠেছে। তবে এ বিষয়ে কোনো তথ্য না থাকার কথা জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বাবুগঞ্জ উপজেলার কলেজ গেট এলাকায় দলীয় কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ব্যানারও টানানো হয়। ব্যানারে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, বাবুগঞ্জ উপজেলা শাখা’ উল্লেখ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুখে মাস্ক পরিহিত পাঁচ থেকে ছয়জন নেতাকর্মী স্বল্প সময় অবস্থান করে কর্মসূচি শেষ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় নেতা বলেন, ভবিষ্যতে দলীয় কার্যক্রমে নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেবেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক অস্থিরতার সময় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, উত্তেজিত জনতা অগ্নিসংযোগ করলে কার্যালয়টি পরিত্যক্ত হয়ে পড়ে এবং দীর্ঘদিন কোনো কার্যক্রম হয়নি।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, কার্যালয়ে পতাকা উত্তোলন বা ব্যানার টানানোর কোনো তথ্য তাদের কাছে নেই। বর্তমানে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং সেখানে কোনো পতাকা দেখা যায়নি।

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮