বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

আত্মঘাতীর পর শেষ মুহূর্তের গোলে এক পয়েন্ট পেল ম্যানইউ

আত্মঘাতীর পর শেষ মুহূর্তের গোলে এক পয়েন্ট পেল ম্যানইউ

 

হ্যাটট্রিক পরাজয়ের একেবারে দোরগোড়ায় ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ফুলহ্যামের মাঠে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তারা। তারপর শেষ মুহূর্তের গোলে এক পয়েন্ট উদ্ধার করে ম্যানচেস্টার ক্লাব।

 

লিসান্দ্রো মার্টিনেজের হাস্যকর আত্মঘাতী গোলের ক্র্যাভেন কটেজে প্রথম জয়ের আভাস পাচ্ছিল ফুলহ্যাম। নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে ম্যাথিউস কুনহার গোল এক পয়েন্ট এনে দেয় ম্যানইউকে। আন্তর্জাতিক বিরতির আগে টানা দুই হারের পর ১-১ গোলে ড্র করল তারা।

ফুলহ্যামকে এক অবিশ্বাস্য গোল উপহার দিয়ে নিজেদের দুর্বলতা ফুটিয়ে তুলেছিল ম্যানইউ। টানা তিন ম্যাচ জয়হীন থাকার পর পয়েন্ট টেবিলের নিচের অর্ধে থেকে আন্তর্জাতিক বিরতিতে গেল মাইকেল ক্যারিকের দল।

আত্মঘাতী গোলটি লেখা হয়েছে মার্টিনেজের নামের পাশে। কিন্তু পুরো দায়ভার আর্জেন্টাইন ডিফেন্ডারের ওপর দেওয়া যায় না। কিছুটা দায় গোলকিপারেরও ছিল। ক্যালভিন বাসির শট চাইলে হাত দিয়ে ধরতে পারতেন সেনে লামেন্স। কিন্তু তিনি ঊরু দিয়ে বল ঠেকান। তার পায়ে লেগে বল চলে যায়  মার্টিনেজের কাছে। তার ভুল ব্যাকপাস থামাতে ম্যানইউ কিপারের প্রচেষ্টাও ছিল এলোমেলো।

 

ফুলহ্যামকে এগিয়ে দেওয়া ওই গোলে ভুল ছিল কুনহারও। মাঝমাঠে তিনি বল কেড়ে নিতে না পেরে পড়ে যান। কোনো বাধা ছাড়া বল নিয়ে বাসি দৌড়ে যান ম্যানইউর বক্সে। সেই ভুল শুধরে নিয়ে ৮৯তম মিনিটে শট নেন, যেটি ডেভিড আফেনগ্রুবারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়।

৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের ১২ নম্বরে অবস্থান করছে ম্যানইউ।

আরও

রোমাঞ্চকর ম্যাচে জিম্বাবুয়েকে ১ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

খেলাধুলা

রোমাঞ্চকর ম্যাচে জিম্বাবুয়েকে ১ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে নিজেদের দায়িত্বটা ভালোভাবেই পালন করেন জিম্বাবুয়ের ব্যাটাররা। বোলিংয়েও শুরুটা ছিল ছন্দময়। ২২ রান...

২০২৬-০৯-২০ ২২:০৫

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

খেলাধুলা

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া...

২০২৬-০৯-২০ ১২:৪১

৪৪৬ মিনিট পর টটেনহ্যাম গোল করলেও স্কোরবোর্ডে ভিলার দাপট

খেলাধুলা

৪৪৬ মিনিট পর টটেনহ্যাম গোল করলেও স্কোরবোর্ডে ভিলার দাপট

দুর্দান্ত ফিনিশিং ও শক্তিশালী রক্ষণভাগের ওপর ভিত্তি করে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে গেল অ্যাস্...

২০২৬-০৯-১৯ ২০:৩৭

নানা ঝঞ্ঝা পেরিয়ে জাপানে পর্দা উঠল এশিয়ান গেমসের

খেলাধুলা

নানা ঝঞ্ঝা পেরিয়ে জাপানে পর্দা উঠল এশিয়ান গেমসের

ঘূর্ণিঝড়ের শঙ্কা, রেকর্ড বৃষ্টি, আবাসন সংকট, বিমানবন্দরে আটকে পড়া অ্যাথলেট—আয়োজনের শুরু থেকেই একের পর এক বাধা। কোথাও পরি...

২০২৬-০৯-১৯ ১৮:৪৩