রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

আরও দুই-চারবার বিরোধী দলে থাকলে আস্তে আস্তে সমালোচনা করাটা বুঝেবেন: সেতুমন্ত্রী

আরও দুই-চারবার বিরোধী দলে থাকলে আস্তে আস্তে সমালোচনা করাটা বুঝেবেন: সেতুমন্ত্রী

সরকারকে নিয়ে বিরোধী দলের সমালোচনার বিষয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘আপনারা এই প্রথম বিরোধী দল হয়েছেন। আমার বিশ্বাস, অনেক জায়গায় সমালোচনা করতে আপনারা ভুল করেছেন। আরও দুই-চারবার বিরোধী দলে থাকলে আস্তে আস্তে সমালোচনা করাটাও বুঝে যাবেন।’

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

বিরোধী দলের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমি বিরোধী দলের সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছি না। এই সরকার তাদের প্রথম বাজেট উপস্থাপন করেছে। বাজেট হচ্ছে রাষ্ট্র কর্তৃক আহরিত অর্থের সম্ভাব্য ব্যবহারের চিত্র। সরকার এই বাজেট বাস্তবায়নের জন্যই জনগণের ম্যান্ডেট পেয়েছে।’

অর্থমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, ‘রাষ্ট্র পরিচালনার ব্যয় বা অনুন্নয়ন ব্যয় আগের অর্থবছরে ছিল ৭২ দশমিক ৭ শতাংশ। অর্থমন্ত্রী সেখান থেকে কমিয়ে তা ৬৬ দশমিক ৩ শতাংশে নিয়ে এসেছেন। অর্থাৎ তিনি অপচয় রোধ করেছেন এবং অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি উন্নয়ন ব্যয় বাড়িয়ে ৩৩ দশমিক ৭ শতাংশ করেছেন, যা গত অর্থবছরে ছিল ২৭ দশমিক ৩ শতাংশ।’

তিনি আরও বলেন, ‘পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার এই জাতির জন্য কলঙ্ক হিসেবে প্রচুর ঋণ চাপিয়ে দিয়ে গেছে। সেই ঋণের সুদ দেওয়ার জন্যই বর্তমান সরকারকে ১৩ দশমিক ৬ শতাংশ অর্থ ব্যয় করতে হচ্ছে। এটি না দিতে হলে অনুন্নয়ন ব্যয় আরও কমানো যেত।’

বাজেট আলোচনায় বিএনপি সরকারের সময়কার অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকারের আমলে প্রবৃদ্ধি ৬ দশমিক ১ থেকে ৬ দশমিক ৯ শতাংশ হয়েছিল। এবার আমাদের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মাত্র ৬ দশমিক ৫ শতাংশ। বিএনপি জানে কীভাবে লক্ষ্য অর্জন করতে হয়।’

আরও

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

জাতীয়

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এদেশের মাটিতে আগ্রাসী শক্তির কোনো স্থান হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে...

২০২৬-১০-০৩ ২০:১৬

হেলমেট ছুড়ে ফেলতে ফেলতে আখতারুজ্জামান: ‘আমি আওয়ামী লীগার নই’

জাতীয়

হেলমেট ছুড়ে ফেলতে ফেলতে আখতারুজ্জামান: ‘আমি আওয়ামী লীগার নই’

‘আমি আওয়ামী লীগার নই’ বলেই পুলিশের দেওয়া হেলমেট ছুড়ে ফেললেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। আজ শনিবার (৩ অক্টোবর)...

২০২৬-১০-০৩ ২০:১৫

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

জাতীয়

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

অবৈধ উৎস থেকে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগে...

২০২৬-১০-০৩ ১৯:০৩

কৃষিকাজে লজ্জার কিছু নেই, মাঠে গিয়ে ফসল উৎপাদন করতে হবে: কৃষিমন্ত্রী

জাতীয়

কৃষিকাজে লজ্জার কিছু নেই, মাঠে গিয়ে ফসল উৎপাদন করতে হবে: কৃষিমন্ত্রী

কৃষিকাজে কোনো লজ্জা নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ ইয়াছিন বলেছেন, মাঠে যেতে হবে এবং নিজেদের ফসল নিজেদের...

২০২৬-১০-০৩ ১৬:৩৯

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২

জাতীয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে...

২০২৬-১০-০৩ ১৫:৫৬

চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

জাতীয়

চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

অবৈধ মজুত ও অসাধু ব্যবসার বিরুদ্ধে চুয়াডাঙ্গায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ অক্টোবর)...

২০২৬-১০-০৩ ১৫:৫৪