সোমবার, ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আমৃত্যু মানুষের পাশে থাকতে চাই: মোতাহার হোসেন তালুকদার

আমৃত্যু মানুষের পাশে থাকতে চাই: মোতাহার হোসেন তালুকদার

"পদ-পদবি একদিন থাকবে না, কিন্তু মানুষের ভালোবাসা ও দোয়াই চিরদিন বেঁচে থাকবে। আমৃত্যু ফুলপুর-তারাকান্দার মানুষের সেবা করে যেতে চাই। মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই আমার জীবনের সবচেয়ে বড় অঙ্গীকার।"

এমন প্রত্যয় ব্যক্ত করেছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

রোববার (১৯ জুলাই) দিনব্যাপী ফুলপুর ও তারাকান্দা উপজেলার শিক্ষা, উন্নয়ন, সামাজিক এবং স্মরণমূলক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি জনসেবার প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দিনের শুরুতে তিনি ফুলপুর উপজেলার রহিমগঞ্জের ফরাজী মডেল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমুয়াকান্দায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ সাইফুল ইসলামের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর তিনি মেরীগাই উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তারাকান্দা উপজেলার জমিরিয়া ইমদাদিয়া ঢাকিরকান্দা ছাতিয়ানতলা মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

একই দিন ফুলপুর পৌরসভা কার্যালয়ে আগমন উপলক্ষে পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

এ সময় মোতাহার হোসেন তালুকদার বলেন, "ফুলপুর-তারাকান্দার প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে, তাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজের সর্বোচ্চটুকু দিয়ে আমৃত্যু কাজ করে যেতে চাই। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সেই ভালোবাসার ঋণ শোধের প্রয়াসেই জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থাকতে চাই।"

আরও

মধ্যরাতে ঘুমায়নি বগুড়া, ফুটবলের রঙে রঙিন শহর-গ্রাম

সারা দেশ

মধ্যরাতে ঘুমায়নি বগুড়া, ফুটবলের রঙে রঙিন শহর-গ্রাম

রাত তখন গভীর। চারদিকে নীরব থাকার কথা। কিন্তু বগুড়া শহরে যেন উল্টো চিত্র। মধ্যরাত পেরোতেই হাজারো মানুষের পদচারণা, করতালি,...

২০২৬-০৭-২০ ১২:০২

শপিংয়ের টাকা না পেয়ে অভিমান, বন্ধ ঘরে মিলল এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

সারা দেশ

শপিংয়ের টাকা না পেয়ে অভিমান, বন্ধ ঘরে মিলল এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শপিংয়ের জন্য টাকা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে এক কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, অভি...

২০২৬-০৭-২০ ১২:০০

প্রচলিত আইন ও সংবিধান মেনেই শেখ হাসিনার বিচার হবে: আইনমন্ত্রী

সারা দেশ

প্রচলিত আইন ও সংবিধান মেনেই শেখ হাসিনার বিচার হবে: আইনমন্ত্রী

বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধান মেনেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়...

২০২৬-০৭-১৯ ২৩:৪৬

কাশিমপুর কারাগার থেকে পালানো নারী বন্দী গ্রেপ্তার

সারা দেশ

কাশিমপুর কারাগার থেকে পালানো নারী বন্দী গ্রেপ্তার

বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া নারী বন্দিকে আজ রোববার সন্ধ্যায় গ্রে...

২০২৬-০৭-১৯ ২২:৫৩

শহীদ সাগর হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ

সারা দেশ

শহীদ সাগর হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ময়মনসিংহের প্রথম শহীদ কলেজছাত্র রেদোয়ান হাসান সাগরের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দ...

২০২৬-০৭-১৯ ২২:১৫