সারা দেশ
আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে- সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপির আমাদেরকে শিখাতে হবে না আমরা কিভাবে কর্মসূচি করবো তারা বলছে এটা লং মার্চ না রোড মার্চ আবার কেউ কেউ বলছে লং ড্রাইভ। আমাদের এটা যদি লং ড্রাইভ হয় তাহলে বেগম খালেদা জিয়া যেটা করেছিল সেটাও লং ড্রাইভ আর বেগম খালেদা জিয়ারটা যদি লংমার্চ হয় তাহলে আমাদেরটাও লং মার্চ। আপনাদের শিখাতে হবে না বিরোধী দল কি কর্মসূচি করবে। আপনারা বিরোধীদল হিসেবে ব্যর্থ ছিলেন। আপনারা যখন মার্চ টু ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিলেন তখন শুধুমাত্র একটি বালুর ট্রাক দিয়ে আপনাদের পুরো লংমার্চকে শেষ করে দেওয়া হয়েছিল। আপনারা বালুর ট্রাককেও সরাতে পারেন নাই। তাহলে আপনারা বিরোধী দল হিসেবে ব্যর্থ হয়েছিলেন সেই লংমার্চ দিতে। সেই ব্যর্থ বিরোধী দলের নসিহত নিয়ে আমাদেরকে বিরোধীদলের কার্যক্রম ঠিক করে দিতে হবে না। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরা ঠিক করব। যদি বিএনপি মনে করে তারা তাদের জায়গা থেকে আমাদের প্রতিরোধ করবে তাহলে আমরা মনে করি এটার ফলাফল কখনো ভালো হবে না।সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় তিনি আরও বলেন, আমাদের এনসিপির একজন যখন প্রধানমন্ত্রী সমালোচনা করেছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কেন্দ্রীয় কমিটির একজন এমন একটা ভাষায় সমালোচনা করেছিল আমরা মনে করেছি এই ভাষায় সমালোচনা করা ঠিক হয় নাই। ভাষা ঠিক হয় নাই বিধায় আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছিলাম। কিন্তু বিএনপি ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে তাকে জেলে নিয়েছে রিমান্ডে নিয়েছে। সর্বশেষ এখন পর্যন্ত তাকে জামিন দেওয়া হয় নাই। তাহলে তারেক রহমান এই যে বাক স্বাধীনতার কথা বলে এগুলো মিথ্যা আর প্রতারণা ছাড়া আর কিছুই না। তাহলে কি আমরা মনে করবো জনাব তারেক রহমানের মুখের কথা এক আর মনের ভিতরের কথা আর এক। তিনি উপরে উপরে বলবেন সমালোচনা করুন আমরা স্বাধীনতা দিচ্ছি ভিতরে ভিতরে কেউ একটা কথা বললে সমালোচনা করলে আপনি আপনার জায়গা থেকে তাকে গ্রেফতার করাবেন ক্ষমতার অপব্যবহার করে তাকে জেল খাটাবেন মিথ্যা মামলা দিবেন এটা তো হতে পারে না। সিফাত নামের ছেলেটা যে গালি দিয়েছে সেই গালিকে আমরা সমর্থন করি না কিন্তু তার বিরুদ্ধে যে মামলাটা দেওয়া হয়েছে এটা তো মিথ্যা মামলা সন্ত্রাসবিরোধী মামলা এক বছর আগের মামলা।জাতীয় নাগরিক পার্টি এমসিপির পিরোজপুর জেলা আহবায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু, এনসিপির যুগ্ন আহবায়ক সরোয়ার তুষার প্রমুখ।
আরও
সারা দেশ
ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...
২০২৬-১০-১৪ ১৩:০৫
সারা দেশ
ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা
রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...
২০২৬-১০-১৪ ১৩:০২
সারা দেশ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...
২০২৬-১০-১৩ ১৯:৫৭
সারা দেশ
ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...
২০২৬-১০-১৩ ১৮:০৯
সারা দেশ
তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক
ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...
২০২৬-১০-১৩ ১৭:১৮
সারা দেশ
লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...
২০২৬-১০-১৩ ১৭:০৯