বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

আমিরাত উপকূলে তেলের ট্যাংকারে হামলা

আমিরাত উপকূলে তেলের ট্যাংকারে হামলা

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলে একটি তেলের ট্যাংকারে রহস্যময় হামলার ঘটনা ঘটেছে।

যুক্তরাজ্যের সমুদ্র চলাচল বিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ফুজাইরাহ থেকে ২৩ নটিক্যাল মাইল পূর্বে অবস্থানকালে একটি ‘অজ্ঞাত বস্তু’ তেলের ট্যাংকারটিতে আঘাত হানে। এই ঘটনায় জাহাজটির কাঠামোগত সামান্য ক্ষতি হলেও কোনো ক্রু বা নাবিক আহত হননি। এছাড়া সমুদ্রের পরিবেশে কোনো নেতিবাচক প্রভাব পড়ার খবরও পাওয়া যায়নি। সংস্থাটি পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়ে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে নতুন করে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে ইরান। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অন্তত তিনটি ড্রোন এবং চারটি রকেট দিয়ে এই হামলা চালানো হয়েছে। হামলার সময় দূতাবাস কমপ্লেক্সের ভেতর একটি বড় বিস্ফোরণের পর কালো ধোঁয়া উড়তে দেখা যায়। ইরাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও অন্তত একটি ড্রোন দূতাবাসের ভেতরে আছড়ে পড়েছে বলে নিশ্চিত করেছেন নিরাপত্তা কর্মকর্তারা। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২